বাংলাদেশ ০৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১ Logo নওগাঁয় জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪ Logo গঙ্গাচড়ায় বসুন্ধরা শুভসংঘের শিক্ষা উপকরণ পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা Logo এলডিসি উত্তরণে আন্তর্জাতিক সহায়তা বাড়ানোর আহ্বান Logo আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

মরহুম আলহাজ্ব মাওলানা মোঃ আজিজুর রহমান (রহ.)-এর ২১তম ওফাত দিবস পালিত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার কমলপুর গ্রামের বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, সমাজসেবক ও সাবেক প্রধান শিক্ষক মরহুম আলহাজ্ব মাওলানা মো. আজিজুর রহমান (রহ.), যিনি ‘আরজু মৌলভী’ নামে সুপরিচিত ছিলেন, তাঁর ২১তম ওফাত দিবস যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে।

শুক্রবার (২০ জুন) মরহুমের স্মৃতিবিজড়িত কমলপুর হযরত শাহজালাল (রহ.) কমপ্লেক্সের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা এবং বাদ জোহর বিশেষ দোয়া ও মোনাজাত।

মরহুমের পুত্র ও কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আনিসুর রহমান আদিল তাঁর পিতার স্মরণে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্মৃতিচারণমূলক লেখা প্রকাশ করেন। এতে তিনি মরহুমের শিক্ষা, ধর্মীয় জ্ঞান, সমাজসেবা এবং মানুষের কল্যাণে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

জানা যায়, মরহুম আলহাজ্ব মাওলানা মো. আজিজুর রহমান (রহ.) ১৯৪৭ সালের ১ আগস্ট একটি সম্ভ্রান্ত ও ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ইটাখোলা কামিল মাদ্রাসা, শায়েস্তাগঞ্জ কামিল মাদ্রাসা এবং ছারছীনা দারুসসুন্নাত আলিয়া কামিল মাদ্রাসা থেকে উচ্চশিক্ষা লাভ করেন।

পরবর্তীতে তিনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন এবং দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তিনি অবসর গ্রহণ করেন।

পেশাগত জীবনের পাশাপাশি তিনি ছিলেন একজন সুপরিচিত আলেম, সমাজের সালিশ ব্যক্তিত্ব এবং ধর্মীয় পরামর্শদাতা। এলাকার শিক্ষা বিস্তার ও দ্বীনি প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর গুরুত্বপূর্ণ অবদান আজও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন স্থানীয়রা।

তাঁর আদর্শ অনুসরণ করে বর্তমানে তাঁর সন্তানরাও সমাজ ও দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। বিশেষ করে তাঁর পুত্র মাওলানা আনিসুর রহমান আদিল কমলপুরে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দ্বীনের খেদমত করে যাচ্ছেন। অপর পুত্র সাংবাদিক মো. মোজাহিদুর রহমান মসি গণমাধ্যমে কর্মরত থেকে সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয় তুলে ধরছেন।

উল্লেখ্য, ২০০৫ সালের ২১ জুন মরহুম আলহাজ্ব মাওলানা মো. আজিজুর রহমান (রহ.) ইন্তেকাল করেন। তাঁর ২১তম ওফাত দিবসে পরিবারের সদস্য, শুভানুধ্যায়ী, শিক্ষার্থী ও এলাকাবাসী তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’

মরহুম আলহাজ্ব মাওলানা মোঃ আজিজুর রহমান (রহ.)-এর ২১তম ওফাত দিবস পালিত

প্রকাশিত: ১২:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬