শনিবার, ১০ অক্টোবর, ২০২৬ | ২৪ আশ্বিন, ১৪৩৩ | ২৭ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১:০০:৩২
শিরোনাম
● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য ● সেপ্টেম্বরে অর্থনীতির গতি কমেছে, সংকোচনে শিল্প-সেবা ও নির্মাণ খাত ● পারিবারিক সহিংসতা রোধে পুলিশের দৃষ্টিভঙ্গি বদলানোর নির্দেশ পাকিস্তানের সুপ্রিম কোর্টের ● চীনের আপত্তির মধ্যেই বিশাল পতাকা নিয়ে তাইওয়ানের আকাশে চিনুক হেলিকপ্টার ● ২০৩৪ সালের মধ্যে অর্থনীতি দ্বিগুণ করতে দক্ষ তরুণ গড়ার আহ্বান ববি হাজ্জাজের ● শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম; ডজনপ্রতি ১০ টাকা কমেছে ডিম ● নানা পাটেকারের মৃত্যুতে তনুশ্রী দত্তের প্রতিক্রিয়া, বললেন ‘যে চলে গেছে, সে চলে গেছে’ ● তেজগাঁও কলেজে নজরুলবিষয়ক সেমিনার অনুষ্ঠিত ● রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ৪ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার ● ইসলামিক ক্রেডিট কার্ডে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের, ফি পরিবর্তনে জানাতে হবে ৩০ দিন আগে ● চীনা ল্যাবের ওপর নিষেধাজ্ঞার প্রস্তাব যুক্তরাষ্ট্রের, চাপে পড়তে পারে প্রযুক্তি বাণিজ্য

মেসিকে ব্রাজিল দলে সই করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:৩০
শেয়ার: mail
মেসিকে ব্রাজিল দলে সই করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

আলজেরিয়ার বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক করে বিশ্বকাপ মিশন শুরু করেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন অধিনায়কের অনবদ্য পারফরম্যান্সে মুগ্ধ ফুটবলবিশ্ব। এবার সেই তালিকায় যোগ দিলেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাও।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে মেসির প্রশংসা করতে গিয়ে রসিকতার সুরে লুলা বলেন, “আমি তো মেসিকে ব্রাজিলের হয়ে খেলানোর জন্য চুক্তি করার কথাও ভাবছিলাম।” মন্তব্যের পর নিজেই হেসে ওঠেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট।

বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে আর্জেন্টিনাকে ৩-০ গোলের জয় এনে দেন মেসি। শিরোপাধারীদের হয়ে এমন দাপুটে সূচনার পর বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা।

মেসির পারফরম্যান্স নিয়ে লুলার এই মন্তব্য দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফুটবলপ্রেমীরা মজার ছলে করা এই মন্তব্যকে ইতিবাচকভাবেই গ্রহণ করেছেন।

অন্যদিকে, বিশ্বকাপে ব্রাজিলের শুরুটা হয়েছে কিছুটা হতাশার। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। দলের পারফরম্যান্স নিয়ে ইতোমধ্যে সমালোচনাও শুরু হয়েছে।

তবে বিষয়টিকে খুব বেশি গুরুত্ব দিতে নারাজ লুলা। তিনি বলেন, “স্পেনও তাদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে ড্র করেছে, যা আমাদের ফলাফলের চেয়েও খারাপ ছিল। ব্রাজিলকে যখনই আন্ডারডগ ভাবা হয়, তখনই তারা ভালো কিছু করে দেখায়।”

এদিকে ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় আলোচনার নাম নেইমার। দীর্ঘদিন ইনজুরি ও ফিটনেস সমস্যার কারণে জাতীয় দলের বাইরে থাকা এই তারকা প্রায় তিন বছর পর আবারও দলে ফিরেছেন। সম্প্রতি তিনি সতীর্থদের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তবে বিশ্বকাপে তার প্রথম ম্যাচ কবে হবে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আগামী শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। সেই ম্যাচে নেইমারের সম্ভাব্য প্রত্যাবর্তন এবং দলের ঘুরে দাঁড়ানোর দিকেই তাকিয়ে রয়েছে সমর্থকরা।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

মেসিকে ব্রাজিল দলে সই করানোর কথা ভাবছি: ব্রাজিল প্রেসিডেন্ট

বিস্তারিত কমেন্টে