রবিবার, ২৩ আগস্ট, ২০২৬ | ৭ ভাদ্র, ১৪৩৩ | ৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩১:১৪

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

কাল প্রকাশ
প্রকাশ: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ১২:০৬
শেয়ার: mail
মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকার দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার তার প্রশংসায় মুখ খুলেছেন ব্রাজিলের কিংবদন্তি স্ট্রাইকার রোনালদো নাজারিও।

স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেপোর্তিভো-কে দেওয়া এক সাক্ষাৎকারে মেসির শ্রেষ্ঠত্ব নিয়ে কথা বলেন দুইবারের বিশ্বকাপজয়ী এই ব্রাজিলিয়ান তারকা। তার মতে, মেসিকে সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি দেওয়ার সময় অনেক আগেই এসেছে।

রোনালদো বলেন, “রেকর্ড ভাঙার জন্যই তৈরি হয়। আর মেসি যখন কোনো রেকর্ড ভাঙেন, তখন তাতে ফুটবল বিশ্বের কারও অবাক হওয়ার কথা নয়। আর্জেন্টিনাও এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন।”

মেসির ধারাবাহিক পারফরম্যান্সের প্রশংসা করে তিনি আরও বলেন, “মেসি যখন মাঠে নামেন, তখন সবকিছুই বিশেষ হয়ে ওঠে। তিনি যা করেন, তা ইতিহাসের অংশ হয়ে যায়। এখন বিশ্বের লুকোচুরি বন্ধ করে মেনে নেওয়া উচিত যে মেসিই সর্বকালের সেরা ফুটবলার।”

ব্রাজিলিয়ান কিংবদন্তির মতে, ক্লাব ফুটবল থেকে শুরু করে আন্তর্জাতিক মঞ্চ—সব জায়গাতেই নিজের অসাধারণত্ব প্রমাণ করে চলেছেন মেসি। তারপরও তাকে নিয়ে প্রশ্ন তোলা বা সন্দেহ প্রকাশ করাকে তিনি অযৌক্তিক বলেই মনে করেন।

এদিকে, কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেসির হ্যাটট্রিকে আলজেরিয়াকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা রক্ষার মিশন শুরু করেছে আর্জেন্টিনা। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন আর্জেন্টাইন অধিনায়ক।

বিশ্বকাপের মঞ্চে এমন পারফরম্যান্সের পর মেসিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ফুটবল বিশ্বে। আর সেই আলোচনায় এবার যোগ দিলেন ব্রাজিলের অন্যতম সেরা ফুটবলার রোনালদো নাজারিওও।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ | Globe kalprakash.com

মেসিই সর্বকালের সেরা খেলোয়াড়: রোনালদো

বিস্তারিত কমেন্টে