বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১২:৩২:১৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টিাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ৬:৩৮
শেয়ার: mail
বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টিাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিশ্বকাপ ফুটবলকে ঘিরে উৎসবমুখর পরিবেশে মুখর হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাস। আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সমর্থকদের উদ্যোগে ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে এক বর্ণাঢ্য শোভাযাত্রা।

মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এতে শতাধিক শিক্ষার্থী অংশ নেন। আর্জেন্টিনার জাতীয় পতাকা, জার্সি, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে সমর্থকরা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এ সময় ফুটবলপ্রেমী শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি ও স্লোগানে মুখর হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ।

শোভাযাত্রায় আর্জেন্টিনা সাপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাবের আকন বলেন, “আর্জেন্টিনা সমর্থকরা শুধু দলটিকে সমর্থনই করেন না, ভালোবাসা ও আবেগ দিয়ে উপলব্ধি করেন। ২০২২ সালে আর্জেন্টিনা বিশ্বসেরা হওয়ার মাধ্যমে নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। আমরা বিশ্বাস করি, এবারও সেই জয়ের ধারা অব্যাহত থাকবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থকরা সবসময় দলের পাশে ছিল, আছে এবং থাকবে।”

তিনি আরও বলেন, “বর্তমান দলটি আগের চেয়ে আরও শক্তিশালী। আমরা আশাবাদী, আর্জেন্টিনা আবারও বিশ্বকাপের শিরোপা জিতবে।”

ববি শিক্ষার্থী ও আর্জেন্টিনা সমর্থক অমিও বলেন, “আমি যে জার্সিটি পরেছি, এতে এখন তিনটি তারকা রয়েছে। আশা করছি, খুব শিগগিরই এই জার্সিতে আরও একটি তারকা যুক্ত হবে। আমরা দলটিকে নিয়ে অনেক আশাবাদী।”

আরেক সমর্থক কাজী গালিব বলেন, “ফুটবলের কথা মনে হলেই আর্জেন্টিনার কথা সবার আগে আসে। দলের প্রতি ভালোবাসা ও আবেগ প্রকাশ এবং সমর্থকদের মধ্যে সৌহার্দ্য বজায় রাখতেই এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এটি আমাদের ক্যাম্পাস জীবনের একটি বড় উৎসব।”

শোভাযাত্রা শেষে সমর্থকদের মধ্যে বিশ্বকাপকে ঘিরে বাড়তি উচ্ছ্বাস ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। আয়োজকরা জানান, ফুটবলপ্রেমীদের মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও খেলাধুলার ইতিবাচক সংস্কৃতি ছড়িয়ে দিতেই এ আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো ক্যাম্পাস উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ | Globe kalprakash.com

বিশ্বকাপের উন্মাদনায় ববিতে আর্জেন্টিাইন সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

বিস্তারিত কমেন্টে