বাংলাদেশ ১০:২০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
শিরোনামঃ
Logo চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা Logo রং মুছে যাচ্ছে সেই আলোচিত আর্জেন্টিনার বাড়ির Logo নাটোরে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু Logo রামপালে র‍্যাবের হাতে জলদস্যু বাহিনীর সহযোগী সন্দেহে আটক, তিনটি অস্ত্র উদ্ধার Logo বেনাপোল দিয়ে প্রবেশ করলেন নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার দিনেশ ত্রিবেদী Logo মানিকগঞ্জে খুদে বিজ্ঞানীদের বিজ্ঞান মেলা অনুষ্ঠিত Logo নতুন তিন সিনেমায় চমক দেখাতে আসছেন আফরান নিশো Logo সীমান্ত অপরাধ দমনে সহযোগিতা বাড়াতে একমত বিজিবি-বিএসএফ Logo প্রস্তাবিত বাজেটে অর্থনৈতিক সংস্কারের রূপরেখা নেই: নাহিদ ইসলাম Logo সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে দুর্নীতি কমবে, আশা অর্থমন্ত্রীর

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের পাঁচভুলাট গ্রামে চাঁদা না দেওয়ায় কাজী বশির উদ্দিন (৪০) নামে এক বিএনপি কর্মীকে হাতুড়িপেটা করে হত্যার চেষ্টা করেছে বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কাজী বশির উদ্দিন পাঁচভুলাট গ্রামের কাজী শামসুজ্জোহার ছেলে এবং দৈনিক ইত্তেফাকের বেনাপোল প্রতিনিধি কাজী শাহজাহান সবুজের ভাই। তিনি একজন পল্লী চিকিৎসক ও বিএনপির কর্মী। এছাড়া আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে গোগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) পদপ্রার্থী।

বশির উদ্দিন জানান, বুধবার (১০ জুন) সন্ধ্যায় পাঁচভুলাট গ্রামে তার ব্যবসাপ্রতিষ্ঠানে বসে ছিলেন। এ সময় আনারুল, রাজুবদ্দী, সুজন ও রিপনসহ ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি তার ওষুধের দোকানে অতর্কিত হামলা চালায়। তারা হাতুড়ি দিয়ে এলোপাতাড়িভাবে তাকে মারধর করে।

পরে পরিবারের সদস্যরা তাকে দোকানসংলগ্ন বাড়িতে নিয়ে গেলে হামলাকারীরা বাড়ি ঘেরাও করে তাদের জিম্মি করে রাখে। একই সঙ্গে তারা ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করেন তিনি।

এ অবস্থায় স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে শার্শা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে। পরে তাকে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (নাভারণ) নেওয়া হলেও উন্নত চিকিৎসার জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

এলাকার সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা এ ঘটনার পর চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত আনারুল ও রাজুবদ্দীসহ সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাদের কারও সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক ডা. তন্ময় জানান, বশির উদ্দিনের ডান হাত ভেঙে গেছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। বাম পায়ে হাতুড়ির আঘাত এবং ডান পায়ে কেটে যাওয়ায় সেলাই দিতে হয়েছে। তাকে বেদম মারধর করা হয়েছে বলে জানান তিনি।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ হোসেন বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে কাজী বশির উদ্দিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

চাটমোহরে গ্রামীণ রাস্তা এইচবিবিকরণ কাজের উদ্বোধন করলেন মহিলা আসনের এমপি রুমা

চাঁদা না দেওয়ায় সন্ত্রাসী হামলা, বিএনপি কর্মীকে হাতুড়িপেটা

প্রকাশিত: ০৯:০৮:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬