বাংলাদেশ ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

খালি পেটে লিচু খাওয়া বিপজ্জনক হতে পারে, শিশুদের জন্য বাড়তি সতর্কতা

গরমের মৌসুমে রসালো লিচু অনেকেরই প্রিয় ফল। মিষ্টি ও হালকা টক স্বাদের এই ফল স্বাস্থ্যের জন্য উপকারী হলেও খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা জরুরি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ইন্ডিয়ান একাডেমি অব পেডিয়াট্রিক্স (আইএপি)-এর বিহার শাখার প্রাক্তন সভাপতি ও সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডা. অরুণ শাহ বলেন, বিশেষ করে খালি পেটে লিচু খাওয়া শরীরের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। শিশুদের ক্ষেত্রে এ ঝুঁকি আরও বেশি।

চিকিৎসকদের ব্যাখ্যায় বলা হয়, লিচুতে প্রাকৃতিকভাবে থাকা ‘হাইপোগ্লাইসিন এ’ এবং ‘এমসিপিজি’ নামের উপাদান শরীরে গ্লুকোজ তৈরির প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে পারে। ফলে রক্তে শর্করার মাত্রা হঠাৎ কমে গিয়ে দুর্বলতা, মাথা ঘোরা ও বমির মতো সমস্যা দেখা দিতে পারে।

বিশেষজ্ঞরা জানান, দীর্ঘ সময় না খেয়ে থাকা অবস্থায় বেশি লিচু খেলে হাইপোগ্লাইসেমিয়ার ঝুঁকি বাড়ে, যা গুরুতর হলে মস্তিষ্কেও প্রভাব ফেলতে পারে। এতে খিঁচুনি, অচেতন হয়ে যাওয়া এমনকি কোমার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে।

বাংলাদেশ, ভারত, ভিয়েতনাম ও জ্যামাইকার মতো দেশে অতীতে লিচুর মৌসুমে শিশুদের মধ্যে এ ধরনের জটিলতার ঘটনা দেখা গেছে বলেও জানান চিকিৎসকরা।

চিকিৎসকদের মতে, বিশেষ করে ১৫ বছরের কম বয়সী শিশু, অপুষ্টিতে ভোগা ব্যক্তি, দীর্ঘ সময় না খেয়ে থাকা মানুষ এবং যারা শুধু ফলের ওপর নির্ভর করেন—তারা বেশি ঝুঁকিতে থাকেন।

প্রাথমিক পর্যায়ে বমি, অতিরিক্ত ঘাম, দুর্বলতা ও মাথা ঘোরার মতো লক্ষণ দেখা দিতে পারে। পরিস্থিতি গুরুতর হলে খিঁচুনি, বিভ্রান্তি, অচেতন হয়ে যাওয়া বা কোমায় চলে যাওয়ার আশঙ্কা থাকে।

এ ধরনের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

মঙ্গলবার, ৯ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

খালি পেটে লিচু খাওয়া বিপজ্জনক হতে পারে, শিশুদের জন্য বাড়তি সতর্কতা

প্রকাশিত: ০৩:০২:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬