বাংলাদেশ ০৮:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পৃথক ঘটনায় দুইজন নিহত

পাবনা শহরে পৃথক দুই ঘটনায় দুইজন নিহত হয়েছেন। এর মধ্যে এক ব্যক্তিকে সন্তানের সামনে গুলি করে এবং আরেক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার (৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে পাবনা পৌর এলাকার জামিয়া আশরাফিয়া মাদরাসার সামনে এবং বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনালের পেছনে এ দুটি ঘটনা ঘটে।

নিহতদের একজন আলী হোসেন (৫৩)। অপরজন মনিরুল ইসলাম (২৪), যিনি পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। আলী হোসেন সম্পর্কে স্থানীয় সূত্রের দাবি, তিনি একটি চরমপন্থি সংগঠনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, সন্ধ্যা ৭টার দিকে আলী হোসেন তার সন্তানকে মাদরাসায় রেখে আসতে যান। এ সময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা সন্তানের সামনেই তাকে লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

অন্যদিকে বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় রাকিব ও মনিরুলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে মনিরুলকে ছুরিকাঘাত করা হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, আলী হোসেনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। মনিরুলের মরদেহ রাজশাহী থেকে পাবনায় আনা হচ্ছে। এ ঘটনায় জড়িত রাকিবকে আটক করা হয়েছে। বিষয়টি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ৯ জুন ২০২৬
পৃথক ঘটনায় দুইজন নিহত
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পৃথক ঘটনায় দুইজন নিহত

প্রকাশিত: ১১:৫০:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬