বাংলাদেশ ০৭:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

মন্দিরে ইয়াবাসহ পুরোহিত গ্রেপ্তার

ঝালকাঠিতে ২০ পিস ইয়াবাসহ সুমন চক্রবর্তী (৪১) নামে এক মন্দিরের পুরোহিতকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার সুমন চক্রবর্তী ঝালকাঠি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কেন্দ্রীয় কালী মন্দির এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় কেন্দ্রীয় কালী মন্দিরের পুরোহিত হিসেবে দায়িত্ব পালন করতেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ৭ জুন (রোববার) সন্ধ্যায় শহরের বাহের রোড-শীতলাখোলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

গ্রেপ্তারের পর মন্দির পরিচালনা কমিটি জরুরি বৈঠক করে তাকে পুরোহিতের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়। মন্দির কমিটির সভাপতি অসীম রঞ্জন রায় বলেন, সুমনের বিরুদ্ধে মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডের বিষয়টি আগে তাদের জানা ছিল না। গ্রেপ্তারের খবর পাওয়ার পর কমিটির সিদ্ধান্তে তাকে বহিষ্কার করা হয়েছে।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান জানান, সুমন চক্রবর্তীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

kalprakash.com/SAS

মঙ্গলবার, ৯ জুন ২০২৬
মন্দিরে ইয়াবাসহ পুরোহিত গ্রেপ্তার
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

মন্দিরে ইয়াবাসহ পুরোহিত গ্রেপ্তার

প্রকাশিত: ১১:০০:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬