বাংলাদেশ ০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

চাটমোহর ও আটঘরিয়া থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার ছুফি উল্লাহ

পাবনার চাটমোহর থানা ও আটঘরিয়া থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মো. ছুফি উল্লাহ।

রবিবার (৩১ মে) তিনি থানাদ্বয় পরিদর্শন করে সার্বিক কার্যক্রমের খোঁজখবর নেন এবং পুলিশ সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার প্রশাসনিক কার্যক্রম, ডিউটিরত পুলিশ সদস্যদের উপস্থিতি, থানা কম্পাউন্ড, অফিস কক্ষ ও অন্যান্য অবকাঠামো ঘুরে দেখেন। তিনি থানার পরিবেশ পরিচ্ছন্ন ও সুশৃঙ্খল রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।

এ সময় তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত, কার্যকর ও মানসম্পন্ন পুলিশি সেবা পৌঁছে দিতে সকল পুলিশ সদস্যকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পুলিশ সুপার মো. ছুফি উল্লাহ মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতির বিষয়টি পুনর্ব্যক্ত করেন। তিনি এসব অপরাধ দমনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং কার্যকর আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

পরিদর্শন শেষে তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে পুলিশ সদস্যদের জনবান্ধব মনোভাব, জবাবদিহিতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

সোমবার, ১ জুন ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

চাটমোহর ও আটঘরিয়া থানা আকস্মিক পরিদর্শন করলেন পুলিশ সুপার ছুফি উল্লাহ

প্রকাশিত: ১১:৩০:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬