মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটের চিতলমারীতে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩১ মে) আয়োজিত এ অনুষ্ঠানে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিতে শোক, শ্রদ্ধা ও স্মরণে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবু কপিল কৃষ্ণ মন্ডল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাগেরহাট-১।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জনাব আহসান হাবীব (ঠান্ডু), সাবেক সাধারণ সম্পাদক, চিতলমারী উপজেলা বিএনপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মঞ্জুর মোর্শেদ স্বপন, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি;
জনাব রুনা গাজী, সদস্য, বাগেরহাট জেলা বিএনপি;
জনাব শফিকুল ইসলাম (বাবু), সাংগঠনিক সম্পাদক, চিতলমারী উপজেলা বিএনপি;
এবং জনাব শিপন আহম্মেদ মুন্সী, সাবেক যুগ্ম-আহ্বায়ক, চিতলমারী উপজেলা বিএনপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব শরিফুল হাসান (অপু), সাধারণ সম্পাদক, চিতলমারী উপজেলা বিএনপি।
অনুষ্ঠানটির সম্পাদনায় ছিলেন জনাব অ্যাডভোকেট ফজলুল হক শেখ, সাংগঠনিক সম্পাদক, চিতলমারী উপজেলা বিএনপি। উপস্থাপনায় ছিলেন জনাব জাকারিয়া মিলন, আহ্বায়ক, চিতলমারী উপজেলা যুবদল এবং জনাব শেখ আসাদুজ্জামান, সদস্য সচিব, চিতলমারী উপজেলা যুবদল।
আলোচনা সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ স্বাগত বক্তব্য প্রদান করেন। বক্তারা তাদের বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, নেতৃত্বগুণ, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, একটি জাতির অগ্রযাত্রায় তরুণদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের উন্নয়ন, গণতন্ত্রের চর্চা, সামাজিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন প্রজন্মকে আরও দায়িত্বশীল হয়ে এগিয়ে আসতে হবে। তাঁরা শোককে শক্তিতে এবং আদর্শকে কর্মে রূপান্তর করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধি কামনা করা হয়।
পরে অনুষ্ঠানের অংশ হিসেবে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
প্রিন্স মন্ডল অলিফ, বাগেরহাট জেলা প্রতিনিধি 
















