বাংলাদেশ ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

নাটোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত: পৃথক মামলায় আটক-৩

নাটোরের বাগাতিপাড়ায় জমি ও আমবাগান নিয়ে পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন। এঘটনায় দুপক্ষের পৃথক মামলায় ৩ জনকে আটক করেছে পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, গত ৩০ মে দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নের পাঁচুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়েছে, দীর্ঘদিন ধরে রাজা মীর, বাদশা মীর, মামুন মীরসহ তাদের লোকজনদের সাথে এনামুল হক মীর, মাহফুজুর , আতিকুর এর লোকজনদের সাথে জমিজমা ও আমবাগান নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে অভিযুক্তরা দেশীয় অস্ত্র, লোহার রড ও লাঠিসোটা নিয়ে সংঘবদ্ধভাবে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলায় এনামুল হক মীর, মাহফুজুর রহমান, আতিকুর রহমান, মিজানুর রহমান, নাঈম হাসান এবং নাসরিন আক্তার আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের মাথায় গুরুতর আঘাত লাগে এবং একজনের হাত ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় লোকজন এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে অভিযুক্তরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে বলে এজাহারে দাবি করা হয়। পরে আহতদের উদ্ধার করে প্রথমে নাটোর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে আহতরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপর দিকে আরেক পক্ষের বেশ কয়েকজন আহত হয়ে বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। গুরুতর আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের পৃথক দুটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ দুটি মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। মামলায় দু’পক্ষের ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের রবিবার ৩১ মে দুপুরে আদালতের মাধ্যমে নাটোর জেল হাজতে প্রেরন করা হয়েছে।

রবিবার, ৩১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

নাটোরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত: পৃথক মামলায় আটক-৩

প্রকাশিত: ০৫:১৯:৩৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬