মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:১৮:২৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

ডেমরার স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক; দুজনের অবস্থা গুরুতর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৩১ মে, ২০২৬, ৩:৪৫
শেয়ার: mail
ডেমরার স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক; দুজনের অবস্থা গুরুতর

সংগৃহীত ছবি

রাজধানীর ডেমরার বাঁশের পুল এলাকায় অবস্থিত জহির স্টিল মিলে ভাট্টি বিস্ফোরণের ঘটনায় তিন শ্রমিক দগ্ধ হয়েছেন। গলিত ধাতব পদার্থ ছিটকে তাদের শরীরে পড়লে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা।

রোববার (৩১ মে) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে আহত শ্রমিকদের উদ্ধার করে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধ শ্রমিকরা হলেন—সাব্বির হোসেন (২৮), তোফাজ্জল হোসেন (৪৮) ও মাজেদ হোসেন (৫২)।

জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানান, সাব্বিরের শরীরের ৩৫ শতাংশ, তোফাজ্জলের ২৩ শতাংশ এবং মাজেদের ১ শতাংশ দগ্ধ হয়েছে। সাব্বির ও তোফাজ্জলকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর মাজেদ প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

সহকর্মী আলামিন হোসেন জানান, সকালে ভাট্টিতে মালামাল গলানোর কাজ চলাকালে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে গলিত পদার্থ ছিটকে শ্রমিকদের শরীরে পড়ে এবং তারা দগ্ধ হন।

পরে সহকর্মীরা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

জানা গেছে, দগ্ধ সাব্বির ও মাজেদের বাড়ি রংপুর জেলায় এবং তোফাজ্জলের বাড়ি রাজবাড়ী জেলায়। তারা বর্তমানে ডেমরার পাইটি বটতলা এলাকায় বসবাস করছিলেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩১ মে ২০২৬ | Globe kalprakash.com

ডেমরার স্টিল মিলে বিস্ফোরণ, দগ্ধ ৩ শ্রমিক; দুজনের অবস্থা গুরুতর

বিস্তারিত কমেন্টে