বাংলাদেশ ০৯:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন Logo মাটিরাঙ্গা জোনের উদ্যোগে সপ্তাহব্যাপী মানবিক সহায়তা কর্মসূচি Logo রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযান, ছাত্রলীগ–যুবলীগসহ গ্রেপ্তার ৫ Logo জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে সাংবাদিকতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত Logo সিএমপির সাইবার সাপোর্ট অ্যান্ড রেসপন্স সেন্টারের উদ্বোধন Logo শর্ত পূরণ করলে স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবে সবাই: জাহেদ উর রহমান Logo চিতলমারীতে শিশু ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত গ্রেপ্তার Logo ভেজাল দুধ ব্যবসায়ী মমিনের ফাঁসির দাবিতে চাটমোহরে মানববন্ধন

বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাগেরহাটে জেলা বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। শনিবার যথাযোগ্য মর্যাদা, শোকাবহ পরিবেশ ও ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতিতে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সকালে জেলা বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করা হয়। এ সময় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পরে সকাল ১১টায় বাগেরহাটের শালতলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিমের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলম, সাবেক সভাপতি এম এ সালাম এবং বিএনপি নেতা খান মনিরুল ইসলাম।

এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম গোরা, খাদেম নেয়ামুল নাসির আলাপ, সোমনাথ দে, সদর উপজেলা বিএনপির সভাপতি নাসির আহম্মেদ মালেক, কেন্দ্রীয় ছাত্রদল নেতা আব্দুল হালিম খোকন, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান রাসেল, মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম জুয়েলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরবর্তীতে এতিম ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অংশ নিতে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল এবং ওলামা দলের হাজারো নেতাকর্মী সমবেত হন। অডিটোরিয়ামের ধারণক্ষমতা ছাড়িয়ে আশপাশের পুরো এলাকা জনসমাগমে মুখর হয়ে ওঠে। এ সময় ‘জিয়া তুমি চেতনা’, ‘জিয়া দেশের রাখাল রাজা’ ও ‘জিয়া তুমি বিস্ময়, তুমি এক ইতিহাস’সহ বিভিন্ন স্লোগানে অনুষ্ঠানস্থল প্রকম্পিত হয়ে ওঠে।

প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদুল ইসলাম বলেন, ১৯৮১ সালের ৩০ মে একদল বিপথগামী সেনাসদস্যের গুলিতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিহত হলেও তাঁর আদর্শ ও রাষ্ট্র পরিচালনার দর্শন আজও দেশের মানুষের মাঝে সমানভাবে প্রাসঙ্গিক। তিনি বলেন, জিয়ার ১৯ দফা কর্মসূচি ছিল জনগণের কল্যাণে বাস্তবমুখী উন্নয়ন পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ দলিল। খাল খনন, নিরক্ষরতা দূরীকরণ, গ্রামীণ অর্থনীতির উন্নয়ন এবং সার্ক প্রতিষ্ঠার উদ্যোগ তাঁর দূরদর্শী নেতৃত্বের প্রমাণ বহন করে।

তিনি আরও বলেন, বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক বাস্তবতায় শহীদ জিয়ার জাতীয়তাবাদী চিন্তা, রাষ্ট্রনায়কোচিত নেতৃত্ব এবং জনগণমুখী উন্নয়ন দর্শনের গুরুত্ব আরও বেড়েছে।

প্রধান বক্তা কৃষিবিদ শামীমুর রহমান শামীম বলেন, দেশের সংকটময় সময়ে জিয়াউর রহমান জাতিকে নতুন দিকনির্দেশনা দিয়েছিলেন। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ-পরবর্তী অর্থনৈতিক দুরবস্থা, দুর্ভিক্ষ ও রাজনৈতিক অস্থিরতার সময়ে জিয়া দেশের মানুষের মধ্যে নতুন আশা জাগিয়েছিলেন।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের পাশাপাশি রাষ্ট্রক্ষমতায় এসে কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাক্ষরতা বিস্তার, গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনের ভিত্তিতে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠা করেন, যা দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়।

সভায় অন্যান্য বক্তারাও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, রাষ্ট্র পরিচালনায় তাঁর অবদান এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, জাতীয় উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় তাঁর অবদান দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

রবিবার, ৩১ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

বাগেরহাটে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী পালিত

প্রকাশিত: ১২:১৪:০৩ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬