বাংলাদেশ ০১:৩৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
শিরোনামঃ
Logo তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক Logo দুই দিনে ২৩ হাজার ৭৯১ টন কোরবানির বর্জ্য অপসারণ করেছে ডিএসসিসি Logo ২০২৬ বিশ্বকাপ ঘিরে কানাডার মেগা প্রস্তুতি, স্লোগান ‘কানাডা ওয়েলকামস দ্য ওয়ার্ল্ড’ Logo ব্রিজ আছে, রাস্তা নাই, চার বছর ধরে অপেক্ষায় এলাকাবাসী  Logo নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বেতনবৈষম্য কমানোর উদ্যোগ Logo জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী Logo বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের Logo ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে দেওয়া সর্বোচ্চ সম্মাননা প্রত্যাহারের উদ্যোগ নেবে পোল্যান্ড Logo রান্না করা গরুর মাংস উচ্চমানের পুষ্টিকর খাদ্য: মার্কিন গবেষণা Logo ইরানে গোপন হামলায় জড়িত ছিল আরব আমিরাত: মার্কিন প্রতিবেদন

বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের

ঢাকার দুই সিটি কর্পোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমের বাস্তব অবস্থা সরেজমিনে পরিদর্শনের উদ্যোগ নেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার (২৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিক্রিয়া জানান। পোস্টে তিনি প্রধানমন্ত্রীর আকস্মিক ও পূর্ব নোটিশহীন পরিদর্শনকে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সারজিস আলম লেখেন, রাজধানীর দুই সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার প্রকৃত চিত্র জানতে সরাসরি মাঠে নেমে কাজ পরিদর্শনের বিষয়টি জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, পরিদর্শনের সময় অব্যবস্থাপনা ও দায়িত্বে অবহেলার বিষয়টি সামনে আসায় সংশ্লিষ্ট দুই কর্মকর্তাকে শাস্তির আওতায় আনা হয়, যা দায়িত্বশীল প্রশাসনের উদাহরণ হতে পারে।

তবে একই সঙ্গে তিনি দেশের অন্যান্য সমস্যা নিয়েও সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পোস্টে সারজিস আলম চাঁদাবাজি, নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেট, মাদক ব্যবসা এবং রাজনৈতিক পরিচয়ের অপব্যবহারের মতো বিষয়গুলো উল্লেখ করে বলেন, এসব সমস্যার বাস্তব চিত্র জানতে শীর্ষ নেতৃত্বের সরেজমিন পর্যবেক্ষণ প্রয়োজন।

তিনি আরও বলেন, একই ধরনের আকস্মিক পরিদর্শনের মাধ্যমে এসব অনিয়ম ও দুর্নীতির উৎস খুঁজে বের করা গেলে জনগণের ভোগান্তি কমানো সম্ভব হবে।

সারজিস আলমের মতে, রাষ্ট্রীয় পর্যায়ে কঠোর নজরদারি ও জবাবদিহিতা নিশ্চিত করতে এমন উদ্যোগ ভবিষ্যতে আরও বিস্তৃত হওয়া উচিত।

kalprakash.com/SS

শনিবার, ৩০ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

তেল সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা, সতর্ক করল আইএমএফ-ওয়ার্ল্ড ব্যাংক

বর্জ্য ব্যবস্থাপনা পরিদর্শন উদ্যোগের প্রশংসা জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারজিস আলমের

প্রকাশিত: ১২:০০:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬