বাংলাদেশ ০৩:২৫ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার Logo পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য প্রফেসর ড. ছবিরুল ইসলাম হাওলাদার Logo মা ও শিশুর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পুলিশের হেফাজতে Logo পাবনায় মাদক সেবনের দায়ে এক যুবকের ২ মাসের কারাদণ্ড Logo দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কৃষক দল নেতা নিহত, মৃত্যুর সঙ্গে লড়ছেন বিএনপি নেতা Logo অযৌক্তিক ফি বৃদ্ধি বন্ধের দাবিতে তেজগাঁও কলেজ ছাত্র ইউনিয়নের প্রতিবাদ Logo বাজারে তীব্র যানজট, দুর্ভোগে সাধারণ মানুষ Logo মাদকবিরোধী অভিযানে সাফল্য: ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার Logo কাপ্তাই হ্রদে নৌভ্রমণের সময় চবি শিক্ষার্থীর মৃত্যু Logo জাবির সমাজবিজ্ঞান অনুষদের নতুন ডিন শরিফুল হুদা

গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, ঈদযাত্রায় গণপরিবহন নির্ধারিত ভাড়াই আদায় করছে এবং যাত্রীরা তুলনামূলক স্বস্তিতে বাড়ি ফিরছেন।

মঙ্গলবার (২৬ মে) সকালে রাজধানীর সায়েদাবাদ বাস টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে। মানুষ স্বস্তিতে নির্ধারিত ভাড়ায় বাড়ি যাচ্ছে।

তিনি আরও বলেন, যাত্রীর তুলনায় পরিবহনের সংখ্যা কিছুটা কম থাকায় সীমাবদ্ধতা তৈরি হয়েছে। পাশাপাশি অনেক যাত্রী চলন্ত গাড়িতে ওঠার চেষ্টা করেন, যা ঝুঁকিপূর্ণ।

সেতুমন্ত্রী বলেন, যাত্রীদের মধ্যে একটি অভ্যাস রয়েছে চলন্ত অবস্থায় গাড়িতে ওঠার। কেউ অভিযোগ করলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, কোথাও কোথাও সড়কের ওপর পশুর হাট বসায় যান চলাচলে সমস্যা হচ্ছে। কিছু এলাকায় হাট ও যাত্রীর চাপ একসঙ্গে থাকায় পরিস্থিতি জটিল হচ্ছে।

পশু বিক্রি ও ঈদযাত্রা—দুটোই নিরাপদভাবে সম্পন্ন করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, দুর্ঘটনা এড়াতে সবাইকে সচেতন হতে হবে। তবে এখন পর্যন্ত ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়কভাবে চলছে বলে তিনি মন্তব্য করেন।

kalprakash.com/SS

মঙ্গলবার, ২৬ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মারিশ্যায় বিজিবির অভিযানে বিদেশি মদ, সিগারেট ও কসমেটিকস উদ্ধার

গণপরিবহন নির্ধারিত ভাড়াই নিচ্ছে, মানুষ স্বস্তিতে বাড়ি যাচ্ছে: সেতুমন্ত্রী

প্রকাশিত: ০২:৫২:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬