বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬ | ২৫ ভাদ্র, ১৪৩৩ | ২৭ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:৪২:১২
শিরোনাম
মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ মলম পার্টি ও ছিনতাইকারী চক্রের নৃশংস হামলায় গুরুতর আহত তেজগাঁও কলেজের শিক্ষক ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ

পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা

কাল প্রকাশ
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১২:০৯
শেয়ার: mail
পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা

পে স্কেল বাস্তবায়ন

নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নে সরকারি ব্যয় কমিয়ে একটি নতুন সমন্বিত পরিকল্পনা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (২১ মে) সচিবালয়ে সচিব কমিটির বৈঠকের পর এ বিষয়ে পুনর্বিন্যাসের সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সূত্র অনুযায়ী, পূর্ণাঙ্গ পে স্কেল একবারে বাস্তবায়ন করলে সরকারের অতিরিক্ত ব্যয় দাঁড়াত প্রায় ৪৩ হাজার কোটি টাকা। তবে বর্তমান অর্থনৈতিক চাপ, রাজস্ব ঘাটতি ও বাজেট পরিস্থিতি বিবেচনায় নতুন পরিকল্পনায় ব্যয় কমিয়ে প্রায় ৩৭ হাজার কোটি টাকায় নামানো হচ্ছে।

নীতিনির্ধারকদের মতে, বর্তমানে কার্যকর ১০ শতাংশ মহার্ঘ ভাতা নতুন পে স্কেলের সঙ্গে সমন্বয় করার বিষয়টি আলোচনায় রয়েছে। এতে সামগ্রিক আর্থিক চাপ কিছুটা কমবে বলে ধারণা করা হচ্ছে।

প্রস্তাব অনুযায়ী, নিম্ন গ্রেডের সরকারি কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি বেতন বৃদ্ধির সুবিধা পাবেন। অন্যদিকে উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের ক্ষেত্রে বৃদ্ধি তুলনামূলকভাবে কম হতে পারে। পাশাপাশি কম পেনশনপ্রাপ্তদের জন্য ১০০ শতাংশ পর্যন্ত পেনশন বৃদ্ধির প্রস্তাবও আলোচনায় রয়েছে, বিশেষ করে যাদের মাসিক পেনশন ২০ হাজার টাকার নিচে।

নতুন পে স্কেলের আওতায় প্রশাসন, শিক্ষা, পুলিশ, স্বাস্থ্য, মাঠ প্রশাসন ও বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অন্তর্ভুক্ত থাকবেন বলে জানা গেছে। একই সঙ্গে স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্যও সমন্বিত নির্দেশনা আসতে পারে।

সূত্র আরও জানায়, বিভিন্ন গ্রেডের মধ্যে বিদ্যমান বৈষম্য কমানোকে গুরুত্ব দেওয়া হচ্ছে, বিশেষ করে নিম্ন আয়ের কর্মীদের জন্য বেশি বেতন বৃদ্ধির ওপর জোর দেওয়া হচ্ছে।

দীর্ঘদিনের প্রত্যাশিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে বাস্তবায়নের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। সরকারিভাবে গেজেট প্রকাশ না হলেও ওই তারিখ থেকেই নতুন বেতন কার্যকর হতে পারে বলে সূত্রের দাবি।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা

বিস্তারিত কমেন্টে