বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬ | ২৪ ভাদ্র, ১৪৩৩ | ২৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:৫৮:৪৬
শিরোনাম
ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই ব্যবসায়ীকে জিম্মি করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, বিএনপি-যুবদলের ২ নেতা গ্রেপ্তার নেশার টাকার জন্য বাবা-মাকে মারধরের অভিযোগ, গ্রেপ্তারের পর কারাগারে এনসিপি নেতা বিজ্ঞান ও প্রযুক্তি সংসদীয় কমিটির সভাপতি হলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন, নকশা চূড়ান্ত: সংসদে প্রধানমন্ত্রী বিআরটিএর অনুমতি ছাড়া সড়কে স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট পিরোজপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা বিতরণ করলেন মাসুদ সাঈদী ইতালিতে অভিনেত্রী বাঁধনের ওপর হামলা, রাবি ছাত্র ফেডারেশনের তীব্র নিন্দা ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে প্রতিরোধে ব্র্যাকের গণনাটক ও মতবিনিময় সভা পিরোজপুরে রাজপথের আপসহীন লড়াই ও ত্যাগে আলোচনায় সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা জালিস মাহমুদ ১৫ বছর ধরে জটিল কিডনি রোগে ধুঁকছে জুঁই

চট্টগ্রামে হায়ার বাংলাদেশের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টারের উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬, ৫:১৮
শেয়ার: mail
চট্টগ্রামে হায়ার বাংলাদেশের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টারের উদ্বোধন

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

গ্রাহকদের দ্রুততম সময়ে পেশাদার ও মানসম্মত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রামে নিজেদের প্রথম এবং দেশের ষষ্ঠ ডিরেক্ট সার্ভিস সেন্টার (ডিএসসি) উদ্বোধন করেছে বহুজাতিক হোম অ্যাপ্লায়েন্স ব্র্যান্ড হায়ার বাংলাদেশ।

এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সার্ভিস সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন হায়ার বাংলাদেশের নবনিযুক্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মি. ফ্যান জিং। তিনি ফিতা কেটে কেন্দ্রটির কার্যক্রম শুরুর পর গ্রাহকসেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে স্থানীয় সার্ভিস সক্ষমতা জোরদারে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। নতুন এই ডিরেক্ট সার্ভিস সেন্টার চট্টগ্রাম মহানগরী ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য তাৎক্ষণিক সেবা প্রাপ্তি, সহজ সমাধান এবং বিশ্বমানের গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করবে।

বর্তমানে হায়ার বাংলাদেশের দেশব্যাপী বিস্তৃত সার্ভিস নেটওয়ার্কে রয়েছে ৬টি ডিরেক্ট সার্ভিস সেন্টার (ডিএসসি), ১৭টি এক্সক্লুসিভ সার্ভিস সেন্টার (ইএসসি) এবং ৮০টিরও বেশি অনুমোদিত সার্ভিস সেন্টার (এএসসি)। এই শক্তিশালী কাঠামোর মাধ্যমে দেশের ৬৪টি জেলার গ্রাহকদের দোরগোড়ায় নিরবচ্ছিন্ন সেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

এছাড়া যেকোনো সেবা ও তথ্যের জন্য গ্রাহকরা ১৬৬৭৮ নম্বরে ডায়াল করে ২৪/৭ সার্বক্ষণিক সার্ভিস সাপোর্ট সুবিধা গ্রহণ করতে পারবেন। হায়ার বাংলাদেশ আগামী দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে নিজেদের সার্ভিস নেটওয়ার্ক আরও সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের সেরা বিক্রয়োত্তর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চট্টগ্রামে হায়ার বাংলাদেশের প্রথম ডিরেক্ট সার্ভিস সেন্টারের উদ্বোধন

বিস্তারিত কমেন্টে