বাংলাদেশ ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক Logo পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম Logo বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির Logo পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা Logo নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায় Logo পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে

পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

  • কাল প্রকাশ
  • প্রকাশিত: ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
  • 13

মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল, সংগৃহীত ছবি

পাকিস্তানের মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন)–এর প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) সাকিব চাধারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন মডেল ও অভিনেত্রী মোমিনা ইকবাল। তার বিরুদ্ধে হয়রানি, ব্ল্যাকমেইল ও প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

জিও টিভির প্রতিবেদনে বলা হয়েছে, গত ২২ মে লাহোরের চুং থানায় এফআইআরটি দায়ের করা হয়। অভিযোগে মোমিনা দাবি করেন, অভিযুক্ত রাজনীতিক তাকে এবং তার হবু স্বামীকে নিয়মিত ফোনে হুমকি দিয়ে আসছেন।

অভিনেত্রীর ভাষ্যমতে, সাকিব চাধার তাকে বিয়ের প্রস্তাব দেন। তবে তিনি জানান, ওই রাজনীতিক আগে থেকেই বিবাহিত এবং তার একাধিক স্ত্রী রয়েছে—এ তথ্য জানার পর তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এরপর থেকেই তার আচরণ পরিবর্তিত হয়ে হয়রানি ও হুমকি শুরু হয়।

মোমিনা আরও অভিযোগ করেন, শুধু তাকে নয়, তার পরিবারের সদস্যদেরও টার্গেট করা হচ্ছে। তার বোনের ফোনেও অশালীন ও হুমকিমূলক বার্তা পাঠানো হচ্ছে বলে দাবি করা হয়েছে।

এ ঘটনায় পাঞ্জাবের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ জানিয়েছেন, মামলার তদন্তে কোনো ধরনের রাজনৈতিক চাপ বা হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক

পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

প্রকাশিত: ১১:৩৯:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬