বাংলাদেশ ১১:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে Logo জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেবে Logo বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি Logo আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত হতে ইরানকে আহ্বান ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক তৎপরতা Logo কালশীর অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে থাকার ঘোষণা প্রতিমন্ত্রী আমিনুল হকের Logo আজ সীমিত পরিসরে খোলা থাকবে কিছু ব্যাংক Logo শি জিনপিং: চীন-পাকিস্তানের সর্বাত্মক সহযোগিতা আরও জোরদার করতে হবে Logo ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে ২২ কিলোমিটার যানজট, ঈদযাত্রায় চরম ভোগান্তি

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে

নাটোরের বড়াইগ্রামের মালিপাড়া এলাকায় সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রী (১৩) কে বাবা ও ছেলে মিলে একাধিকবার ধর্ষণের অভিযোগ ওঠেছে। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে। এ ঘটনায় সোমবার (২৫ মে) বিকালে অভিযুক্ত মালিপাড়া গোয়ালপাড়া এলাকার বাবা সামসুল ইসলাম (৬২) এবং ছেলে আরিফুল ইসলাম (৩০) কে গ্রেফতার করেছে পুলিশ। পরে তাদেরকে আদালতের মাধ্যমে নাটোর জেলা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ২০ মে রাত সাড়ে ১১ টায় ঘটনাটি ধামাচাপা দিতে গ্রাম্য সালিশের মাধ্যমে ১০ লাখ টাকা কাবিন ধার্য করে অভিযুক্ত ছেলের সঙ্গে মেয়েটির বিয়ে পড়ানো হয়। এছাড়া মেয়ের নামে ৪ শতাংশ জমি লিখে দেওয়াসহ অভিযুক্ত বাবাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার শর্ত দেন গ্রাম প্রধানরা। কিন্তু পরে ওই কিশোরীর ভাই বাদী হয়ে থানায় মামলা করলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

স্থানীয়রা জানান, পিতৃহীন ওই শিক্ষার্থীর মা মানসিক প্রতিবন্ধী। ওই মেয়ের বাড়ির পাশে সামসুল ইসলামের একটি চায়ের দোকান রয়েছে| বাবা ছেলে দু’জন মিলেই দোকানটি চালান। গত নভেম্বর মাসে তারা বাবা ছেলে একাধিকবার ভয়ভীতি দেখিয়ে মেয়েটিকে ধর্ষণ করেন। পরবর্তীতেও ভিন্ন ভিন্ন সময়ে তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। এ সময় কাউকে বিষয়টি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেন তারা। এক পর্যায়ে মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে|

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্ত বাবা-ছেলেকে সোমবার গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ

নাটোরের বড়াইগ্রামে মাদ্রাসা ছাত্রী অন্তঃসত্ত্বা: অভিযুক্ত বাবা-ছেলে কারাগারে

প্রকাশিত: ১০:২৭:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬