বাংলাদেশ ১২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক Logo পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম Logo বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির Logo পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা Logo নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায় Logo পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে

মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে

মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি

ইন্টার মায়ামির হয়ে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ম্যাচে অস্বস্তি অনুভব করায় মাঠ ছেড়েছিলেন লিওনেল মেসি। বিশ্বকাপের মাত্র কয়েক দিন আগে তার এমনভাবে মাঠ ছাড়ার ঘটনায় ভক্তদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।

তবে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে জানা গেছে, আর্জেন্টাইন এই তারকার চোট গুরুতর নয়। চিকিৎসকরা জানিয়েছেন, এটি মূলত পেশির ক্লান্তি বা হালকা টান, যা নিয়ে বড় কোনো শঙ্কা নেই। ক্রীড়া মাধ্যম ‘দোবলে আমারিজা’ বিষয়টি নিশ্চিত করেছে।

গত রোববার রাতে ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ গোলের জয়ের ম্যাচে মাঠ ছাড়েন মেসি। এরপর থেকেই তার চোট নিয়ে মায়ামি ও আর্জেন্টিনা শিবিরে উদ্বেগ দেখা দেয়।

তবে পরীক্ষার পর নিশ্চিত হওয়া গেছে, আর্জেন্টিনা জাতীয় দলের কোচ লিওনেল স্কালোনির বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্পে শুরু থেকেই মেসিকে পাওয়া যাবে। ফলে প্রীতি ম্যাচগুলোতে তার অংশগ্রহণ নিয়েও কোনো ঝুঁকি নেই।

ক্যারিয়ারের এই পর্যায়ে এসে মাঝে মাঝে পেশির টান বা অস্বস্তি মেসির জন্য নতুন কিছু নয়। গত কয়েক বছরে ক্লাব ও জাতীয় দলে এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি, তবে বড় কোনো ইনজুরিতে পড়েননি।

চিকিৎসা প্রতিবেদনে বড় কোনো সমস্যা না থাকায় আর্জেন্টিনা শিবিরে স্বস্তি ফিরে এসেছে। বিশ্বকাপের আগে পূর্ণ শক্তির দল নিয়েই প্রস্তুতি চালিয়ে যেতে পারবেন কোচিং স্টাফরা।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক

মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে

প্রকাশিত: ১১:৩১:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬