বাংলাদেশ ১২:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম Logo বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির Logo পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা Logo নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায় Logo পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন Logo মেডিকেল রিপোর্টে শঙ্কামুক্ত মেসি, বিশ্বকাপের আগে স্বস্তি আর্জেন্টিনা শিবিরে Logo জাপানের কাছে হেরে বিশ্বকাপ থেকে ব্রাজিল বিদায় নেবে

বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি

বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সংস্কারগুলোকে আরও বাস্তবসম্মত, পর্যায়ভিত্তিক ও কার্যকরভাবে বাস্তবায়নের লক্ষ্যে নতুন করে তিন বছর মেয়াদি সংস্কার কর্মসূচি গ্রহণে সম্মত হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

সোমবার (২৫ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২১ মে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্কের মধ্যে অনুষ্ঠিত ভার্চুয়াল বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, চলমান আইএমএফ কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যৎ সহযোগিতা নিয়ে বিস্তারিত ও গঠনমূলক আলোচনা হয়। অর্থমন্ত্রী এ সময় সরকারের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং কাঠামোগত সংস্কার চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তবে তিনি উল্লেখ করেন, পূর্বের আইএমএফ কর্মসূচি ভিন্ন অর্থনৈতিক ও নীতিগত প্রেক্ষাপটে নেওয়া হয়েছিল। পরবর্তীতে দেশীয় বাস্তবতা, রাজনৈতিক অর্থনীতি ও বৈশ্বিক অনিশ্চয়তার কারণে কিছু সংস্কার বাস্তবায়নে চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, সরকার সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ থাকলেও ধাপে ধাপে ও বাস্তবসম্মত অগ্রগতিকেই অগ্রাধিকার দিচ্ছে। এ প্রেক্ষাপটে নতুন নির্বাচিত সরকারের অধীনে তিন বছর মেয়াদি নতুন কর্মসূচির প্রস্তাব দেওয়া হয়।

তিনি জানান, নতুন পরিকল্পনাটি ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার নিশ্চিত করবে।

আইএমএফের উপ-ব্যবস্থাপনা পরিচালক নাইজেল ক্লার্ক বাংলাদেশের সংস্কার উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। দুই পক্ষই দ্রুত নতুন কর্মসূচি প্রণয়নের কাজ শুরুর বিষয়ে একমত হয়।

অর্থমন্ত্রী সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক–আইএমএফ বসন্তকালীন বৈঠকের আলোচনার কথাও উল্লেখ করেন এবং জানান, ওই বৈঠকের ভিত্তিতে সরকার অভ্যন্তরীণ পর্যালোচনা সম্পন্ন করেছে।

kalprakash.com/SS
ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম

বাংলাদেশ ও আইএমএফের মধ্যে নতুন ৩ বছর মেয়াদি সংস্কার কর্মসূচিতে সম্মতি

প্রকাশিত: ১১:১৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬