বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৭:২৫:২৮
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যার শঙ্কা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ১০:৩৯
শেয়ার: mail
সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যার শঙ্কা

সংগৃহীত ছবি

টানা বৃষ্টিপাত ও ভারতের মেঘালয় থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে সিলেট অঞ্চলের সুরমা-কুশিয়ারা সহ বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বাড়ছে। যদিও এখন পর্যন্ত সব নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, তবুও পানি বৃদ্ধির ধারা অব্যাহত থাকায় আকস্মিক বন্যার শঙ্কা দেখা দিয়েছে।

সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, সোমবার (২৫ মে) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১৫ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় জেলায় ৩৭ দশমিক ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য বলছে, সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, পিয়াইন ও লোভা নদীর বিভিন্ন পর্যবেক্ষণ পয়েন্টে পানির স্তর বৃদ্ধি পেয়েছে। তবে এখনো কোনো নদীর পানি বিপৎসীমা অতিক্রম করেনি।

সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এই পরিস্থিতি আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, উজান মেঘালয়ে ভারী বর্ষণের কারণেই নদ-নদীর পানি বাড়ছে। তিনি জানান, বন্যা পরিস্থিতি পুরোপুরি উজানের বৃষ্টিপাতের ওপর নির্ভর করছে এবং বর্তমানে পরিস্থিতি ‘৫০-৫০’।

তবে তিনি আশ্বস্ত করে বলেন, এখন পর্যন্ত বড় ধরনের বন্যার আশঙ্কা নেই এবং অতিরিক্ত পানি দ্রুত নিম্নাঞ্চলের দিকে নেমে যাচ্ছে।.

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৬ মে ২০২৬ | Globe kalprakash.com

সিলেটে নদ-নদীর পানি বৃদ্ধি, আকস্মিক বন্যার শঙ্কা

বিস্তারিত কমেন্টে