বাংলাদেশ ১২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ Logo শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল চিলি, ৬.৮ মাত্রার কম্পনে আতঙ্ক Logo পবিত্র হজ আজ, মিনায় লাখো হাজির সমাগম Logo বাংলাদেশকে ৫ বিলিয়ন ডলার সহায়তার ঘোষণা এডিবির Logo পে স্কেল বাস্তবায়নে ব্যয় কমিয়ে নতুন সমন্বিত পরিকল্পনা Logo নারায়ণগঞ্জে ভাইরাল মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’-কে লাল গালিচায় বিদায় Logo পল্লবীর শিশু রামিসা হত্যা মামলায় চার্জশিট, সোহেল-স্বপ্নার বিরুদ্ধে গুরুতর অভিযোগ Logo এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি Logo পাকিস্তানি এমপিএ সাকিব চাধারের বিরুদ্ধে অভিনেত্রীর হয়রানি ও ব্ল্যাকমেইলের অভিযোগ Logo অস্ট্রেলিয়ার ভুয়া ভিসা চিঠি থেকে সতর্ক থাকার আহ্বান, যাচাইয়ের নির্দেশনা দিল হাইকমিশন

এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি

ট্রাফিক ব্যবস্থায় নতুন এআই প্রযুক্তির মাধ্যমে ভিডিও ভিত্তিক মামলা কার্যক্রম চালু হলেও এ সুযোগকে কাজে লাগিয়ে একটি অসাধু চক্র ভুয়া জরিমানার এসএমএস ও বার্তা পাঠিয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (২৫ মে) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এনএম নাসিরুদ্দিন জানান, ট্রাফিক বিভাগের নাম ব্যবহার করে বিভিন্ন ভুয়া এসএমএস ও অনলাইন বার্তা ছড়ানো হচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও প্রতারণামূলক।

তিনি বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮ অনুযায়ী কোনো যানবাহনের বিরুদ্ধে মামলা হলে গাড়ির মালিকের ঠিকানায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত অফিসিয়াল চিঠি পাঠানো হয়। পাশাপাশি শুধুমাত্র সরকারি নির্দিষ্ট দুটি নম্বর—০১৩২০০৪২২০৭ এবং ০১৩২০০৪২২২৭—থেকে এসএমএস পাঠানো হয়ে থাকে।

ডিএমপি আরও জানায়, এআই বা ভিডিও মামলার জরিমানা অনলাইনে উপায় (bKash) ও সিবিবিএল-এর মাধ্যমে পরিশোধ করা যায়। তবে ট্রাফিক বিভাগ কখনোই পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি (OTP) চায় না।

এ ধরনের কোনো তথ্য চাওয়া হলে সেটিকে প্রতারণা হিসেবে ধরে সঙ্গে সঙ্গে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

এআই ট্রাফিক মামলা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য নির্ধারিত নম্বর বা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া বার্তায় বিভ্রান্ত না হওয়ার জন্যও বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

বাগমারায় পুকুর খনন ও মাটি বিক্রয়ের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ভেকু মেশিন জব্দ

এআই ট্রাফিক মামলা নিয়ে ভুয়া এসএমএসে প্রতারণা, সতর্ক করল ডিএমপি

প্রকাশিত: ১১:৫২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬