বাংলাদেশ ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

মিনাব ট্র্যাজেডির প্রতিবাদে ঢাকায় চিত্র প্রদর্শনী ও প্রতীকী প্রতিবাদ

সংগৃহীত ছবি

ইরানের মিনাব শহরের শাজারেহ তাইয়্যেবা স্কুলে শিশুদের ওপর হামলার প্রতিবাদে রাজধানী ঢাকায় একটি চিত্র প্রদর্শনী ও প্রতীকী কর্মসূচির আয়োজন করা হয়েছে। মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত এই আয়োজনের শিরোনাম ছিল ‘শিশুদের রক্তে রঞ্জিত মিনাব’।

আয়োজনটি করে ‘বাংলাদেশের সচেতন শিক্ষার্থী সমাজ’। এতে ইরান দূতাবাসের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মীর মোহাম্মাদী, আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমীন শাহাবুদ্দিন মাশায়েখী এবং ঢাকায় ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রদর্শনীতে মিনাব শহরের কথিত হামলার চিত্র, ক্ষতিগ্রস্ত শ্রেণিকক্ষ, গণকবর ও নিহত শিশুদের প্রতীকী উপস্থাপনা তুলে ধরা হয়। আয়োজনের মাধ্যমে যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে মানবিক প্রতিবাদ জানানোর চেষ্টা করা হয়।

অনুষ্ঠানে দর্শনার্থীরা সাদা কাপড়ে রক্তের হাতের ছাপ এঁকে প্রতিবাদ জানান এবং মানবতার পক্ষে সংহতি প্রকাশ করেন। পাশাপাশি বিভিন্ন ব্যানার ও ক্যানভাসে শান্তি ও যুদ্ধবিরোধী বার্তা লেখা হয়।

আয়োজকদের দাবি অনুযায়ী, ওই হামলায় মিনাব শহরের একটি স্কুলে ক্লাস চলাকালে ক্ষেপণাস্ত্র হামলায় শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী নিহত হন। তারা এটিকে বেসামরিক স্থাপনায় সংঘটিত ভয়াবহ হামলা হিসেবে উল্লেখ করেন।

আয়োজকরা বলেন, শিশুদের ওপর এ ধরনের সহিংসতা মানবতার জন্য চরম লজ্জাজনক এবং বিশ্ব বিবেককে নাড়া দেওয়া উচিত। প্রদর্শনীর মাধ্যমে তারা যুদ্ধ ও সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরতে চেয়েছেন।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

মিনাব ট্র্যাজেডির প্রতিবাদে ঢাকায় চিত্র প্রদর্শনী ও প্রতীকী প্রতিবাদ

প্রকাশিত: ১২:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬