শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬ | ২৬ ভাদ্র, ১৪৩৩ | ২৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:০৩:৩৩
শিরোনাম
Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন Adury Apparels Announces Recruitment স্কয়ার ফার্মাসিউটিক্যালসে নিয়োগ বিজ্ঞপ্তি পালক সন্তান কি বাবা-মায়ের সম্পত্তির উত্তরাধিকারী হবে? সুইমিংপুলে নতুন লুকে নজর কাড়লেন পরীমনি ইউরোপে আশ্রয়প্রার্থীদের তালিকায় শীর্ষ তিনে বাংলাদেশ নেপালের রাষ্ট্রদূতের সঙ্গে ডা. শফিকুর রহমানের বৈঠক চীনের কিংদাও বন্দরে কার্গো জাহাজে ভয়াবহ আগুন দুর্নীতিবাজ যত প্রভাবশালীই হোক আইনের আওতায় আনতে হবে: রাষ্ট্রপতি মির্জা ফখরুল উত্তরা ফাইন্যান্সের ৬৯ কোটি টাকা আত্মসাৎ ভেনিসে হেনস্তার পর ভক্ত ও সরকারের সমর্থনে কৃতজ্ঞতা জানালেন অভিনেত্রী বাঁধন

পাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা শুরু

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১২:১৫
শেয়ার: mail
পাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা শুরু

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (পাস্টডিএস)-এর উদ্যোগে শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে এ প্রতিযোগিতা শুরু হয়। এতে ১২টি দল অংশগ্রহণ করে। লটারির মাধ্যমে প্রতিটি দলের দুইজন করে বিতার্কিক নির্বাচন করা হয়। নিবন্ধনের মাধ্যমে দলগুলো গঠন করা হয়। প্রতিযোগিতায় তিনটি ট্যাব রাউন্ড অনুষ্ঠিত হবে। এসব রাউন্ড শেষে নকআউট পর্ব শুরু হবে।

এতে উপস্থিত ছিলেন ডিবেটিং সোসাইটির সভাপতি আব্দুর রউফ ও সাধারণ সম্পাদক মোবাশ্বিরা গালিবা তন্বী। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলফি সানি। এছাড়াও ডিবেটিং সোসাইটির সাবেক ও বর্তমান সদস্যরা উপস্থিত ছিলেন।

পাস্ট ডিবেটিং সোসাইটির সভাপতি বলেন, ব্রিটিশ পার্লামেন্টারি (বিপি) বিতর্ক যুক্তি, বিশ্লেষণ, দলগত সমন্বয় ও ইংরেজি ভাষায় দক্ষতা বিকাশের অনন্য একটি মঞ্চ। পাস্ট ডিবেটিং সোসাইটি সবসময় যুক্তিনির্ভর ও মুক্তচিন্তার চর্চায় প্রতিশ্রুতিবদ্ধ। এই টুর্নামেন্ট সেই অঙ্গীকারেরই প্রতিফলন।

তিনি আরও বলেন, আয়োজক, বিচারকমণ্ডলী, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারী সবাইকে আন্তরিক ধন্যবাদ। সকল প্রতিযোগীর জন্য শুভকামনা। যুক্তির আলোয় সমৃদ্ধ হোক আমাদের বিতর্কচর্চা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্রিটিশ পার্লামেন্টারি বিতর্ক প্রতিযোগিতা শুরু

বিস্তারিত কমেন্টে