বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ | ১৩ কার্তিক, ১৪৩৩ | ১৭ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৮:৪৮
শিরোনাম
● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর ● গাজীপুরে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৫ জন দগ্ধ ● কুড়িগ্রামে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ● বরকল থেকে রাঙামাটিগামী লঞ্চে ২০ বোতল ভারতীয় হুইস্কি জব্দ করল ৪৫ বিজিবি ● রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১১, উদ্ধার ২০ লিটার চোলাইমদ ● লংকাবাংলা ফাইন্যান্সে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন শুরু ● মানিক পশারীর মৃত্যু, মুক্তিযোদ্ধা সনদ বিষয়ে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি ● চুক্তিভিত্তিক চাকরিতে বেতন-ভাতার নতুন হিসাব, মানতে হবে যেসব নিয়ম ● মণিরামপুরে অসহায় ইদ্রিস আলীকে হুইলচেয়ার দিলেন ফজলুল হক ● ইরান যুদ্ধে ব্যয় নিয়ে পেন্টাগনের আশঙ্কাজনক তথ্য, চাপের মুখে রিপাবলিকানরা ● বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর লাহোর

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১০:৫৬
শেয়ার: mail
তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

নিখোঁজের পরদিন তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে উত্তরখান থানার ডিউটি অফিসার শাহীনুর জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবার বিকেলে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করেন।

নৌ পুলিশের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন বলেন, বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে তুরাগের রাজাবাড়ী ঘাট এলাকা থেকে বিমানবাহিনীর সাবেক ওই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাহসিফ রাজধানীর উত্তরা ১৮ নম্বর সেক্টর এলাকায় বসবাস করতেন।

মঙ্গলবার রাতে তিনি নিখোঁজ হন। ২০২৪ সালের ৫ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উড়োজাহাজে করে দেশত্যাগের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনিই প্রথম পোস্ট করেছিলেন বলে দাবি করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

তুরাগ নদে মিলল বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

বিস্তারিত কমেন্টে