রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১:০৫:০৮
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

পাবিপ্রবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬, ১:০১
শেয়ার: mail
পাবিপ্রবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলা থেকে আগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের এলিভেটরে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা সমিতির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা-সামগ্রী উপহার দিয়ে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন।

এ সময় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা নবীনদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া, নিয়মিত পড়াশোনা করা এবং সহশিক্ষা কার্যক্রমে অংশ নেওয়ার পরামর্শ দেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের নিয়মকানুন মেনে চলার আহ্বান জানান। একই সঙ্গে ক্যাম্পাস জীবনের যেকোনো প্রয়োজনে নবীনদের পাশে থাকার আশ্বাস দেন সিনিয়ররা।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীরা এমন আন্তরিক অভ্যর্থনা ও সহযোগিতার জন্য সিনিয়রদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, পরিচিত পরিবেশ ছেড়ে নতুন ক্যাম্পাসে এসে যে সংকোচ ও অনিশ্চয়তা অনুভব করছিলেন, সিনিয়রদের এই আয়োজন ও পরামর্শ তা দূর করতে এবং বিশ্ববিদ্যালয় জীবনের পথচলায় আত্মবিশ্বাস জোগাতে সহায়ক হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১০ জুলাই ২০২৬ | Globe kalprakash.com

পাবিপ্রবিতে ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা সমিতির নবীনবরণ অনুষ্ঠিত

বিস্তারিত কমেন্টে