বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:২২:১৮
শিরোনাম
● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● রাঙামাটি আইটি স্কুলে কম্পিউটার ল্যাব উদ্বোধন ● কৃষক শফিকুল হত্যা: তিন ভাইয়ের ফাঁসি, ১০ জনের যাবজ্জীবন ● আপস করেও জামিন পেলেন না গাজী নজরুল ● বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে অবশেষে বিদায়বেলায় মুখ খুললেন মেসি ● শীতকালীন সবজি চাষে ব্যস্ত সময় পার করছেন রাণীশংকৈলের কৃষকরা ● ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ‘অপতৎপরতা’ কঠোরভাবে দমন করা হবে: ডিবিপ্রধান ● শিক্ষার্থীদের সমস্যা সমাধানের দক্ষতা বাড়ানোর আহ্বান ইবি উপাচার্যের ● ১ ডিসেম্বর থেকে পরিবার পরিকল্পনায় বছরব্যাপী ক্যাম্পেইন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ● বিজেপি-সমর্থক পরিবারের হয়েও নেহা এখন আন্দোলনের অন্যতম মুখ ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২২ মে, ২০২৬, ৩:১৭
শেয়ার: mail
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

সংগৃহীত ছবি

আগামী জুনে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বিদায় সংবর্ধনা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন।

বৃহস্পতিবার (২১ মে) আয়োজিত অনুষ্ঠানে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বাংলাদেশ নারী জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং বিশ্বকাপে তাদের সাফল্য কামনা করেন।

তিনি বলেন, ক্রিকেট বাংলাদেশ ও যুক্তরাজয়—উভয় দেশের মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। এই খেলাই দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সারাহ কুক আরও বলেন, আগামী মাসে যুক্তরাজ্যে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে স্বাগত জানাতে পেরে তারা আনন্দিত এবং আন্তর্জাতিক মঞ্চে দলটির পারফরম্যান্স উপভোগ করার অপেক্ষায় আছেন।

এক বিবৃতিতে ব্রিটিশ হাইকমিশন জানায়, এই সংবর্ধনার মাধ্যমে খেলোয়াড়দের কঠোর পরিশ্রমের স্বীকৃতি দেওয়া হয়েছে। পাশাপাশি খেলাধুলার মাধ্যমে নারী ক্ষমতায়ন এবং বাংলাদেশ–যুক্তরাজ্যের ক্রীড়া সম্পর্ক আরও জোরদারের বিষয়টিও তুলে ধরা হয়েছে।

অনুষ্ঠানে অতিথিদের খেলোয়াড় ও কোচিং স্টাফদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ দেওয়া হয়।

উল্লেখ্য, নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬6-এ বিশ্বের শীর্ষ নারী ক্রিকেট দলগুলো অংশ নেবে। টুর্নামেন্টের ম্যাচগুলো ইংল্যান্ড ও ওয়েলসের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

kalprakash.com/SS 

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২২ মে ২০২৬ | Globe kalprakash.com

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ দলকে সংবর্ধনা দিল ব্রিটিশ হাইকমিশন

বিস্তারিত কমেন্টে