বাংলাদেশ ০৫:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় যুবক গ্রেপ্তার

গ্রেপ্তারকৃত আসামির (সংগৃহীত ছবি)

রাজধানীর রামপুরায় মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার ঘটনায় শিহাব হোসেন (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে পাবনার বেড়া উপজেলার খাকছাড়া গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত ১৯ মে রাত ১০টার দিকে রামপুরা থানাধীন বনশ্রী সি-ব্লকের আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল হিফজ মাদ্রাসা থেকে ১০ বছর বয়সী শিক্ষার্থী মো. আব্দুল্লাহর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। পরে সুরতহাল প্রতিবেদনে শিশুটির পায়ুপথে অস্বাভাবিক যৌনাচারের আলামত পাওয়া যায় বলে তদন্তে উল্লেখ করা হয়।

ঘটনার পর মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, শিহাব হোসেনের বিরুদ্ধে এর আগেও আরও কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে অনৈতিক আচরণের অভিযোগ ছিল। পরে তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার পর শিহাব মাদ্রাসা ছেড়ে নিজ গ্রামের বাড়িতে চলে যায়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

এদিকে নিহত শিক্ষার্থীর মা টুকু আরা খাতুন বাদী হয়ে শিহাব হোসেন ও অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে আরেকটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ও দণ্ডবিধির ৩০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকার ও আত্মহত্যায় প্ররোচনার মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০১:০২:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬