বাংলাদেশ ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের নিরাপদ ও ভোগান্তিমুক্ত যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবিতে স্মারকলিপি প্রদান করেছে কুবি শাখা ছাত্রদল।

সোমবার (১৮ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) নুরুল করিম চৌধুরীর কাছে স্মারকলিপি জমা দেন ছাত্রদলের নেতাকর্মীরা।

স্মারকলিপিতে বলা হয়, ঈদের ছুটিতে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক শিক্ষার্থী দেশের বিভিন্ন জেলায় যাতায়াত করেন। এ সময় দূরপাল্লার পরিবহনে টিকিট সংকট, অতিরিক্ত ভাড়া এবং যাত্রাপথের নানা ভোগান্তির কারণে শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী শিক্ষার্থী ও দূরবর্তী জেলার শিক্ষার্থীদের ভোগান্তি আরও বেশি হয়।

এজন্য স্মারকলিপিতে শিক্ষার্থীদের নিরাপদ, সাশ্রয়ী ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানানো হয়।

ছাত্রদলের আহ্বায়ক সদস্য মোতাছিম বিল্লাহ পাটোয়ারী রিফাত বলেন, পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দূরবর্তী শিক্ষার্থীদের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে বিভাগীয় শহরে বিশেষ বাস বরাদ্দের আবেদন জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। শিক্ষার্থীদের কল্যাণে আমরা সবসময় পাশে থাকব, ইনশাল্লাহ।’

এ বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘দূরপাল্লার শিক্ষার্থীরা যেন ঈদযাত্রায় কোনো ধরনের ভোগান্তির শিকার না হন, সে বিষয়টি বিবেচনায় রেখেই আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বিভাগীয় শহরগুলোতে বিশেষ বাস সার্ভিস চালুর দাবি জানিয়েছি।’

শাখা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘শিক্ষার্থীদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, শিক্ষার্থীরা নিরাপদে বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করুক এবং ছুটি শেষে নিরাপদে ক্যাম্পাসে ফিরে আসুক। শিক্ষার্থীদের কল্যাণে কুবি ছাত্রদল ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চালিয়ে যাবে।’

সোমবার, ১৮ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

শিক্ষার্থীদের ​ঈদযাত্রায় বিভাগীয় শহরে বাসের দাবিতে কুবি ছাত্রদলের স্মারকলিপি

প্রকাশিত: ০৭:২৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬