শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৯ আশ্বিন, ১৪৩৩ | ১২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০২:৪৮
শিরোনাম
● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ● পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে কদমতলায় দিনব্যাপী পরিচ্ছন্নতা ও সচেতনতা অভিযান ● আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ, ক্রিকেটারদের বেতন কমছে ২৫ শতাংশ ● ‘ফ্রি প্যালেস্টাইন’ কনসার্ট সিরিজ নিয়ে ফিরছেন ম্যাকলমোর ● মেসির বিদায়ী ম্যাচের টিকিটে হাহাকার, দুই ঘণ্টাতেই শেষ ৮৫ হাজার ● বিশ্বকাপের আগে হার্দিক-বুমরাহকে পর্যাপ্ত ম্যাচ খেলাতে চান গম্ভীর ● নেতানিয়াহুর জাতিসংঘ সফরের প্রতিবাদ, আটক সুসান সারান্ডন-হান্নাহ আইনবাইন্ডার ● ইয়ানবু বন্দর রক্ষায় সৌদিতে সামরিক সহায়তা পাঠাবে ফ্রান্স ● ত্রিনিদাদ ও টোবাগোর সঙ্গে বাংলাদেশের দ্বিপক্ষীয় পরামর্শ ব্যবস্থা চালু ● ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৮ ● চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

ফিরছে কোক স্টুডিও বাংলা, আসছে চতুর্থ সিজন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ৬:১০
শেয়ার: mail
ফিরছে কোক স্টুডিও বাংলা, আসছে চতুর্থ সিজন

সংগৃহীত ছবি

আবারও নতুন চমক নিয়ে ফিরছে জনপ্রিয় সংগীত আয়োজন কোক স্টুডিও বাংলা। শুরু হয়েছে এর চতুর্থ সিজনের কাজ। এরই মধ্যে একটি গানের দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে বলে জানা গেছে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যায়, পরিচিত সেটে দুই শিল্পী গান পরিবেশন করছেন, যদিও তাদের পরিচয় এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি।

জানা গেছে, গত ১৪ ও ১৫ মে ঢাকায় একটি গানের শুটিং হয়েছে এবং পর্যায়ক্রমে বাকি গানগুলোর দৃশ্যধারণও করা হবে। তবে নতুন সিজনে কোন কোন শিল্পী থাকছেন বা প্রথম গান কবে প্রকাশ পাবে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

এর আগে ২০২৪ সালের ১৩ এপ্রিল কোক স্টুডিও বাংলার তৃতীয় সিজন শুরু হয় এবং পরে দীর্ঘ বিরতি নিয়ে ২০২৫ সালের ২৩ আগস্ট আবারও নতুন গান প্রকাশ পায়। প্রথম তিন মৌসুমে মিউজিক কিউরেশনের দায়িত্বে ছিলেন সংগীতশিল্পী শায়ান চৌধুরী অর্ণব, যার সংগীতায়োজন দর্শক-শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

২০২২ সালে যাত্রা শুরু করা এই প্ল্যাটফর্মের প্রথম সিজনে মোট ১০টি গান প্রকাশিত হয়েছিল। লোকসংগীত ও আধুনিক সুরের মিশেলে ভিন্নধর্মী উপস্থাপনার কারণে অল্প সময়েই এটি জনপ্রিয়তা অর্জন করে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৮ মে ২০২৬ | Globe kalprakash.com

ফিরছে কোক স্টুডিও বাংলা, আসছে চতুর্থ সিজন

বিস্তারিত কমেন্টে