বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তেজগাঁও কলেজ শাখার নবগঠিত কমিটির পক্ষ থেকে কলেজের সম্মানিত ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন ম্যামের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সম্পন্ন হয়েছে।
আজ রবিবার (১৭ মে) তেজগাঁও কলেজ শাখার নবগঠিত কমিটির নেতৃবৃন্দ ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
কমিটির দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, সৌজন্য সাক্ষাৎকালে কলেজের সার্বিক শিক্ষার পরিবেশ, সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা, ক্যাম্পাসের অবকাঠামোগত উন্নয়ন এবং সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে অধ্যক্ষ মহোদয়ের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে।
এ সময় নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন। একই সাথে তিনি কলেজের সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ছাত্র অধিকার পরিষদকে সর্বদা ইতিবাচক, প্রগতিশীল ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তেজগাঁও কলেজ প্রতিনিধি 



















