বাংলাদেশ ০১:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শুরু, আলোচনায় নতুন এডিপি ও পঞ্চবার্ষিক পরিকল্পনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের সভা চলছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান–এর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা অনুষ্ঠিত হচ্ছে। সোমবার (১৮ মে) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশন মিলনায়তনে সভা শুরু হয় বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

সভায় ২০২৬-২৭ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) নিয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। একই সঙ্গে নতুন অর্থবছরের এডিপি চূড়ান্ত ও অনুমোদনের বিষয়ও সভার গুরুত্বপূর্ণ আলোচ্যসূচিতে রয়েছে।

এছাড়া ‘সংস্কার ও উন্নয়ন পঞ্চবার্ষিক কৌশলগত রূপরেখা (২০২৬-২০৩০)’ শীর্ষক পাঁচ বছর মেয়াদি অর্থনৈতিক পরিকল্পনার খসড়া উপস্থাপন ও অনুমোদনের বিষয়ও সভায় আলোচনা করা হচ্ছে।

সভায় স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি এবং মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আহমেদ আযম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত রয়েছেন।

kalprakash.com/SS
সোমবার, ১৮ মে ২০২৬
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শুরু, আলোচনায় নতুন এডিপি ও পঞ্চবার্ষিক পরিকল্পনা
জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এনইসি সভা শুরু, আলোচনায় নতুন এডিপি ও পঞ্চবার্ষিক পরিকল্পনা

প্রকাশিত: ১২:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬