বাংলাদেশ ০৪:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন Logo এইচএসসি পরীক্ষা স্থগিতসহ দুই দাবিতে রাবিতে বিক্ষোভ Logo ৬ কেজি গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার Logo দরজার সামনে মিলল নবজাতক ছেলে শিশু, স্বজনদের খোঁজে পুলিশ Logo ‘ফার্মের মুরগী’ বিতর্কে আত্মপ্রকাশ করল ‘ব্রয়লার চিকেন পার্টি’ Logo মঠবাড়িয়ার আবাসিক হোটেলে অভিযান, মাদকদ্রব্যসহ আটক ২ Logo যাত্রীসংকটে ১৬ জুলাই থেকে যশোর-ঢাকা রুটে ফ্লাইট বন্ধ করছে ইউএস-বাংলা Logo সুন্দরবনের বনদস্যু ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জনের আত্মসমর্পণ Logo সাঁথিয়ায় সাংবাদিক আব্দুদ দাইন সরকারকে লাঞ্ছিত করার অভিযোগ Logo রুহিয়ায় চুরি হওয়া ষাঁড় গরু উদ্ধার, গ্রেপ্তার ১

শাহ আলী মাজারে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

মিরপুর শাহ আলী মাজারে হামলার মামলায় গ্রেপ্তার তিন জন। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুরে হজরত শাহ আলী (র.) মাজার এলাকায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ৯ জনের নাম উল্লেখসহ জামায়াতে ইসলামীর অজ্ঞাত ১০০ থেকে ১৫০ জন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

শনিবার সন্ধ্যায় শাহ আলী থানায় মামলাটি দায়ের করেন মাজারের নিয়মিত দর্শনার্থী রেসমি বেগম। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি মিরপুর বিভাগের উপকমিশনার মো. মোস্তাক সরকার।

মামলার এজাহারে বলা হয়, ১৪ মে দিবাগত রাতে মাজারে জিয়ারত চলাকালে একদল হামলাকারী লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করে। তারা জিয়ারতকারীদের ওপর হামলা চালায় এবং মাজারের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে। এছাড়া গাছের লাল কাপড় ছিঁড়ে ফেলা এবং মোমবাতির প্লেট ভাঙচুরের অভিযোগও আনা হয়েছে।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় বাধা দিতে গেলে বাদী রেসমি বেগমকে মারধর করা হয় এবং তিনি শ্লীলতাহানির শিকার হন। এ সময় তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করা হয় এবং জিয়ারতকারীদের কাছ থেকে প্রায় ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে।

পুলিশ জানায়, এ ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন মামলার এজাহারভুক্ত এবং একজন অজ্ঞাত আসামি হিসেবে আটক।

পুলিশ আরও জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।

kalprakash.com/SS
জনপ্রিয় সংবাদ

কুবির ছাত্র পরামর্শক দপ্তরে নতুন পরিচালক ড. মোহাম্মদ জুলহাস উদ্দিন

শাহ আলী মাজারে হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ১২:৪৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬