বাংলাদেশ ০৯:৩৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

বেরোবিতে ডিবেটিং ক্লাবের অন্ত:ক্লাব সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

রংপুরে বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাব–এর আয়োজনে দুই দিনব্যাপী অন্তঃক্লাব সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-৩ এর ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের গ্যালারি রুনে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী। তিনি বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধ করতে শিক্ষার্থীদের মধ্যে বিতর্কচর্চা আরও বিস্তৃত করতে হবে। শিক্ষার্থীরা যদি বিতর্কসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত থাকে, তবে তারা ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত হবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ডিবেটিং ক্লাবের অগ্রযাত্রায় প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে। পাশাপাশি প্রতিযোগিতার বিচারক, স্পিকার ও মডারেটরদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, তাদের দিকনির্দেশনা শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার প্রফেসর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র উপদেষ্টা ড. ইলিয়াছ প্রামাণিক, ডিবেটিং ক্লাবের চিফ মডারেটর ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক ওমর ফারুক, লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম, রংপুর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড.মো. মাগফুর হোসেন রিপন ও কারমাইকেল কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. শাহা আলম।

সমাপনী অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিতর্ক সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

রবিবার, ১৭ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

বেরোবিতে ডিবেটিং ক্লাবের অন্ত:ক্লাব সংসদীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৩২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬