বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৯:৪৬:৫৫
শিরোনাম
● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● দাম্পত্য জীবন সুন্দর করতে ● ষড়যন্ত্র নিজের দিকেই ফিরে আসে ● উরুগুয়ের গোলবন্যায় ভেসে গেল ভারত ● সিইসির পদত্যাগের দাবিতে রাহুল-প্রিয়াঙ্কা আটক ● জাল টাকার বান্ডিলে সোনার চেইন নিয়ে চম্পট ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক

ব্রাজিলিয়ান সমর্থকের কড়া মন্তব্যে শান্ত প্রতিক্রিয়া নেইমারের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:২৪
শেয়ার: mail
ব্রাজিলিয়ান সমর্থকের কড়া মন্তব্যে শান্ত প্রতিক্রিয়া নেইমারের

সংগৃহীত ছবি

ফিফা বিশ্বকাপ শুরু হতে আর এক মাসেরও কম সময় বাকি থাকায় ব্রাজিল দলে নেইমার-এর অবস্থান নিয়ে জল্পনা আরও বেড়েছে।

সাম্প্রতিক এক ম্যাচে ক্লাব সান্তোসের হয়ে মাঠে নামেন এই তারকা ফরোয়ার্ড। ম্যাচের শেষ দিকে কোরিতিবার সমর্থকদের সঙ্গে তার কিছুটা বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।

ব্রাজিলের কৌতো পেরেইরা স্টেডিয়ামে অনুষ্ঠিত কোপা দো ব্রাজিলের ম্যাচে সান্তোস ২-০ গোলে জয় পেয়ে ষষ্ঠ রাউন্ডে উন্নীত হয়। ম্যাচের ৮৪ মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়ার সময়ই এ ঘটনা ঘটে।

প্রতিবেদন অনুযায়ী, এক কোরিতিবা সমর্থক নেইমারকে উদ্দেশ করে চিৎকার করে বলেন, “তুমি বিশ্বকাপে যাচ্ছ না।” তবে অতীতের মতো উত্তেজিত প্রতিক্রিয়া না দেখিয়ে এবার শান্ত থাকেন নেইমার।

পরিস্থিতি সামলাতে তিনি হাসিমুখে জবাব দেন, “আপনাদের বাড়িতেই থাকতে হবে।” তার এই সংযত আচরণ আগের তুলনায় ভিন্ন বলেই মনে করছেন অনেকে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে বিতর্ক এড়িয়ে চলার চেষ্টা করছেন নেইমার। সমর্থকদের সঙ্গে শান্ত আচরণ তার মানসিক প্রস্তুতি ও জাতীয় দলে সুযোগ পাওয়ার আশাবাদের প্রতিফলন হিসেবেই দেখা হচ্ছে।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১৬ মে ২০২৬ | Globe kalprakash.com

ব্রাজিলিয়ান সমর্থকের কড়া মন্তব্যে শান্ত প্রতিক্রিয়া নেইমারের

বিস্তারিত কমেন্টে