বাংলাদেশ ০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

বৃষ্টির শঙ্কা থাকলেও সিলেটেই দ্বিতীয় টেস্ট, ঘোষণা বিসিবির

বজ্রঝড় ও বৃষ্টির শঙ্কা থাকা সত্ত্বেও পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট ম্যাচ সিলেটেই আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে ভেন্যু পরিবর্তন নিয়ে আলোচনা থাকলেও শেষ পর্যন্ত সিদ্ধান্তে কোনো পরিবর্তন আসেনি। তবে আবহাওয়া পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছে বিসিবি।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, ১৬ থেকে ২০ মে পর্যন্ত পাঁচ দিনই সিলেটে বজ্রঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আকুওয়েদারের পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে, যা ম্যাচ চলাকালীন ব্যাঘাত ঘটাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে দ্বিতীয় টেস্টের জন্য দলও ঘোষণা করেছে বিসিবি। প্রথম টেস্টের স্কোয়াড অপরিবর্তিত রেখেই মাঠে নামবে বাংলাদেশ।

বাংলাদেশের স্কোয়াড:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তানজিদ হাসান, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন, নাহিদ রানা, তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম।

সবকিছু ঠিক থাকলে ১৬ মে থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে সিরিজের শেষ টেস্ট।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

বৃষ্টির শঙ্কা থাকলেও সিলেটেই দ্বিতীয় টেস্ট, ঘোষণা বিসিবির

প্রকাশিত: ০৫:১৬:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬