বাংলাদেশ ১০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

জেমস ওয়েবের চোখে প্রথমবার ধরা পড়ল ভিনগ্রহের পাথুরে পৃষ্ঠ

এই প্রথম জেমস ওয়েবের চোখে ভিনগ্রহের স্পষ্ট ছবি মিলল

মহাকাশ গবেষণায় নতুন এক মাইলফলক গড়েছে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ। এই প্রথম সৌরজগতের বাইরের একটি পাথুরে গ্রহের পৃষ্ঠদেশ সরাসরি পর্যবেক্ষণ করতে সক্ষম হয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

পৃথিবী থেকে প্রায় ৪৯ আলোকবর্ষ দূরে অবস্থিত ‘এলএইচএস ৩৮৪৪’ বা ‘কুয়া-কুয়া’ নামের গ্রহটি ঘিরেই এই যুগান্তকারী পর্যবেক্ষণ। সূর্যের তুলনায় ছোট ও কম উজ্জ্বল একটি ‘রেড ডোয়ার্ফ’ তারাকে কেন্দ্র করে ঘুরছে গ্রহটি। আকারে পৃথিবীর চেয়ে প্রায় ৩০ শতাংশ বড় হলেও এতে কোনো স্থিতিশীল বায়ুমণ্ডল নেই বলে জানিয়েছেন গবেষকরা।

জেমস ওয়েব টেলিস্কোপের ইনফ্রারেড পর্যবেক্ষণে দেখা গেছে, গ্রহটির পৃষ্ঠ অনেকটাই আমাদের সৌরজগতের বুধ গ্রহ-এর মতো শুষ্ক, ধূলিময় ও পাথুরে। গ্রহটির এক পাশ সবসময় তারার দিকে মুখ করে থাকায় সেখানে তাপমাত্রা পৌঁছে যায় প্রায় ৭২৫ ডিগ্রি সেলসিয়াসে। অন্য পাশটি থাকে সম্পূর্ণ অন্ধকার ও তীব্র শীতল অবস্থায়।

গবেষকদের ধারণা, গ্রহটির উপরিভাগ প্রাচীন আগ্নেয় শিলা ও গাঢ় রঙের ধূলিকণায় আচ্ছাদিত। দীর্ঘ সময় ধরে তারার বিকিরণ ও মহাজাগতিক সংঘর্ষে এর পৃষ্ঠ ক্ষয়প্রাপ্ত হয়েছে। পর্যবেক্ষণে আগ্নেয়গিরি সংশ্লিষ্ট কোনো গ্যাস, এমনকি সালফার ডাই-অক্সাইডের উপস্থিতিও পাওয়া যায়নি।

গবেষণার প্রধান লেখক সেবাস্তিয়ান জাইবা বলেন, জেমস ওয়েব এখন বিজ্ঞানীদের সরাসরি ভিনগ্রহের ভূতাত্ত্বিক গঠন বিশ্লেষণের সুযোগ করে দিচ্ছে। আর গবেষক লরা ক্রাইডবার্গ গ্রহটিকে বর্ণনা করেছেন “নরকতুল্য ও ঊষর” হিসেবে।

বিজ্ঞানীদের মতে, বায়ুমণ্ডল ও তরল পানির অনুপস্থিতির কারণে গ্রহটিতে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তবে এই আবিষ্কার ভবিষ্যতে ভিনগ্রহের গঠন, পরিবেশ এবং বাসযোগ্যতা নিয়ে গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

kalprakash.com/SS

মঙ্গলবার, ১২ মে ২০২৬
জেমস ওয়েবের চোখে প্রথমবার ধরা পড়ল ভিনগ্রহের পাথুরে পৃষ্ঠ
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

জেমস ওয়েবের চোখে প্রথমবার ধরা পড়ল ভিনগ্রহের পাথুরে পৃষ্ঠ

প্রকাশিত: ১১:২৫:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬