শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৬:০৯:৩৩

নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:১০
শেয়ার: mail
নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যা ৭টার দিকে উপাচার্য দপ্তরে সংগঠন দুটির নেতাকর্মীরা নবনিযুক্ত উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ ব্যাপারে শাখা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান শুভ বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দীর্ঘদিনের আশা ছিল নিজ বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক উপাচার্য হবেন। এবার সেই আশা পূরণ হয়েছে। স্যারকে আমি শিক্ষক হিসেবে পেয়েছি, তিনি অত্যন্ত সুদক্ষ। আশা করি, তিনি বিশ্ববিদ্যালয়ের সব মতাদর্শের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে একটি সুন্দর ও আধুনিক ক্যাম্পাস বিনির্মাণ করবেন। পাশাপাশি শিক্ষার্থীদের পরিবহন ও খাবারের সমস্যাসহ সব সমস্যার সুন্দর সমাধান করবেন। তার সব কাজে আমরা শাখা ছাত্রদল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করব। আবারও স্যারকে অভিনন্দন ও শুভকামনা জানাই।’

শাখা ছাত্রশিবিরের সভাপতি মোজাম্মেল হোসেন আবির বলেন, ‘কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এই প্রথম নিজ বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে। এটি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক ও গর্বের বিষয়। বিভাগের বিভিন্ন সমস্যা সমাধানে স্যার যেভাবে কাজ করেছেন, তাতে আমরা আশাবাদী যে তিনি তার অভিজ্ঞতা ও প্রজ্ঞা দিয়ে বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সমস্যাগুলোর কার্যকর সমাধান করবেন এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করবেন। শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে যে কোনো প্রয়োজনে ছাত্রশিবির সহযোগিতা করবে ইনশাআল্লাহ।’

উল্লেখ্য, বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. এম. এম. শরীফুল করীমকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৫ মে ২০২৬ | Globe kalprakash.com

নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা

বিস্তারিত কমেন্টে