বাংলাদেশ ১২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান

দীর্ঘ আড়াই মাস বন্ধ থাকার পর কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে পুনরায় বাণিজ্যিক জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে ইরান। তবে আপাতত এই সুবিধা পাচ্ছে শুধুমাত্র চীনের জাহাজগুলো।

বুধবার (১৩ মে) রাত থেকে ইরানি নৌবাহিনী চীনের কয়েকটি জাহাজকে এই গুরুত্বপূর্ণ জলপথ ব্যবহারের অনুমতি দেয় বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরুর পর থেকে ইরান নিরাপত্তাজনিত কারণে এই প্রণালি দিয়ে সব ধরনের জাহাজ চলাচল বন্ধ রেখেছিল। দীর্ঘ উত্তেজনার পর এবার বেইজিংয়ের অনুরোধে এবং একটি নির্দিষ্ট ট্রানজিট চুক্তির আওতায় সীমিতভাবে জাহাজ চলাচল শুরু হয়েছে।

বিশেষজ্ঞদের মতে, হরমুজ প্রণালির আংশিক উন্মুক্তকরণ এসেছে এমন এক সময়, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনে রাষ্ট্রীয় সফরে রয়েছেন এবং সেখানে শি জিনপিংয়ের সঙ্গে কৌশলগত জ্বালানি নিরাপত্তা ও প্রণালির পরিস্থিতি নিয়ে আলোচনা চলছে।

চীনের জ্বালানি আমদানির বড় অংশ এই রুটের ওপর নির্ভরশীল হওয়ায় বেইজিংয়ের বিশেষ অনুরোধে ইরান এই সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

kalprakash.com/SS
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান

প্রকাশিত: ০৭:২৩:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬