বাংলাদেশ ০৬:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo ‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’ Logo নিয়োগ ও পদোন্নতি কার্যক্রমে সম্মানি ও পারিতোষিকের হার পুনর্নির্ধারণ Logo ইউএইর ভিসা নীতিতে বড় পরিবর্তন, পর্যটক ও প্রবাসীদের জন্য এলো ৬ নতুন সুবিধা Logo বদর যুদ্ধের আয়াত তেলাওয়াত, আলোচনা কূটনৈতিক বার্তা Logo ওমানে প্রবাসী বাংলাদেশি প্রকৌশলীদের সঙ্গে দূতাবাসের মতবিনিময় সভা Logo হাওরের জন্য আগাম ধানের জাত উদ্ভাবনের কাজ চলছে: কৃষিমন্ত্রী Logo সার্টিফিকেটে নাম ও জন্ম তারিখ সংশোধন নিয়ে জরুরি নির্দেশনা বোর্ডের Logo সীমান্তে কথিত পুশ-ইনের চেষ্টা, বিজিবি ও গ্রামবাসীর তৎপরতায় ব্যর্থ Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। তবে জরুরি সেবার সঙ্গে যুক্ত অনেক পেশার মানুষ এই ছুটির আওতার বাইরে থাকবেন।

আজ বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে জানায়, দেশের জরুরি পরিষেবাগুলো ছুটির মধ্যেও স্বাভাবিকভাবে চালু থাকবে।

এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ খাতের কর্মকর্তা-কর্মচারীরা। একইভাবে ফায়ার সার্ভিস, বন্দর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট সেবা এবং ডাক বিভাগের কর্মীরাও ছুটি পাবেন না।

স্বাস্থ্য খাতও এই ছুটির বাইরে থাকবে। হাসপাতাল, চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জরুরি চিকিৎসাসেবা চালু রাখবেন। পাশাপাশি ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও সংশ্লিষ্ট কর্মীরাও দায়িত্বে থাকবেন।

এছাড়া ব্যাংকিং কার্যক্রম ও আদালতের কার্যক্রমের বিষয়ে পৃথকভাবে বাংলাদেশ ব্যাংক ও সুপ্রিম কোর্ট নির্দেশনা দেবে বলে জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জরুরি সেবার সঙ্গে যুক্ত সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান প্রয়োজন অনুযায়ী খোলা রাখা হবে। একই সঙ্গে বেসরকারি শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার ছুটি বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নির্ধারণ করা হবে।

সরকারি অফিসগুলো ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকলেও ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ ও ২৪ মে অফিস খোলা থাকবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

‘১৩ মিনিট শ্বাস আটকে রেখেও বেঁচে থাকতে পারি’

ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে

প্রকাশিত: ০৭:১১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬