বাংলাদেশ ০৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও Logo মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo যুবলীগ নেতাকে আটকের পর থানায় গ্রামবাসীর বিক্ষোভ, ছেড়ে দিতে বাধ্য হলো পুলিশ Logo গ্যাসবাহী ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪ Logo ঠাকুরগাঁওয়ে ফেসবুক পেজে মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ Logo কঠিন পরীক্ষায় উত্তীর্ণ আর্জেন্টিনা, ম্যাচ শেষে যা বললেন মেসি Logo জুলাই শহিদদের স্মরণে কুবি ছাত্রশক্তির মোমবাতি প্রজ্বলন ও দ্রোহের গান Logo বেরোবিতে অস্বাস্থ্যকর টয়লেট ব্যবস্থাপনায় দুর্ভোগে শিক্ষার্থীরা Logo সংগ্রামের গল্পের মর্মান্তিক সমাপ্তি: অকালেই থেমে গেল পাবিপ্রবি শিক্ষার্থীর জীবন Logo ছাত্রীদের গোপনে ছবি তোলার অভিযোগে নেতার বিরুদ্ধে ফৌজদারি মামলার তথ্য

মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মোংলায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে মোংলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় তিনি আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। এর আগে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমী, মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার রেফাতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতিকুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি, মোংলা প্রেসক্লাবের সভাপতি আহসান হাবিব হাসান, সাধারণ সম্পাদক হাসান গাজী এবং প্রেসক্লাবের সদস্যরা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট আবু হোসাইন সুমন এনটিভি পরিবারের পক্ষ থেকে উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানান।

আলোচনা সভায় বক্তারা এনটিভির বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুষ্ঠানমালার প্রশংসা করেন। একই সঙ্গে তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, এনটিভির প্রতি আমি কৃতজ্ঞ। কারণ, বিগত সরকারের আমলে আমাদের দলের বিভিন্ন কর্মকাণ্ড ও কর্মসূচি এনটিভি গুরুত্বের সঙ্গে প্রচার করেছে। এছাড়া এনটিভি সংবাদ পরিবেশনের মাধ্যমে মোংলা বন্দর, সুন্দরবন ও বঙ্গোপসাগরকেন্দ্রিক অর্থনীতি এবং এ জনপদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও এনটিভি এ অঞ্চলের উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখবে বলে আমি প্রত্যাশা করি। এনটিভির সার্বিক সফলতা কামনা করছি এবং প্রতিষ্ঠানটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

শনিবার, ৪ জুলাই ২০২৬

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

প্রাকৃতিক দুর্যোগে ভেঙে গেছে ব্রিজের সংযোগ সড়ক, স্থায়ী সমাধানে কাজ করছে পিআইও

মোংলায় এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশিত: ০৫:১৫:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬