বাংলাদেশ ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ Logo নাটোরের বাগাতিপাড়ায় সহকারী শিক্ষিকার বদলির দাবিতে মানববন্ধন Logo সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু Logo তিস্তা মহাপরিকল্পনার একনেক অনুমোদনের দাবিতে পাঁচ জেলায় গণসমাবেশ Logo এক আইডিতে মিলবে সব সেবা

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: বিএমইউজে

গণমাধ্যম সমাজ ও রাষ্ট্রের দর্পণ। একটি স্বাধীন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল গণমাধ্যমই রাষ্ট্রের প্রকৃত চিত্র জনগণের সামনে তুলে ধরতে সক্ষম। তাই গণতন্ত্র, সুশাসন ও জবাবদিহিতা প্রতিষ্ঠার স্বার্থে গণমাধ্যমের স্বাধীনতা এবং সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) নেতারা।

সোমবার (২৯ জুন) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) মাসিক ভার্চুয়াল সভায় এসব কথা বলা হয়।

সভায় এক বিবৃতিতে সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ সোহেল আহমেদ বলেন, গণমাধ্যম একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জনগণের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা ও সম্ভাবনাকে জাতির সামনে তুলে ধরতে মুক্ত গণমাধ্যমের বিকল্প নেই।

সংগঠনের সাধারণ সম্পাদক শিবলী সাদিক বলেন, দেশে বিভিন্ন সময়ে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা, হয়রানি, হামলা-মামলা এবং মতপ্রকাশের স্বাধীনতায় প্রতিবন্ধকতার ঘটনা ঘটেছে। একটি গণতান্ত্রিক ও কল্যাণরাষ্ট্র গঠনের জন্য সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ এবং স্বাধীনভাবে সত্য প্রকাশের অধিকার নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত এবং তথ্যপ্রবাহের স্বচ্ছতা বজায় রাখতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে গণমাধ্যমকেও দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠতা ও নৈতিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করতে হবে।

তিনি আরও বলেন, সাংবাদিক সংগঠনগুলোকে প্রশিক্ষণমুখী প্রতিষ্ঠানে পরিণত করা উচিত, যাতে পেশাগত দক্ষতা বৃদ্ধি পায়। পাশাপাশি সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিত করতে গণমাধ্যম সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানান তিনি।

সভায় বক্তারা এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে সত্য প্রকাশে কোনো বাধা থাকবে না এবং গণমাধ্যম স্বাধীনভাবে জনগণের কথা তুলে ধরতে পারবে।

সোমবার, ২৯ জুন ২০২৬

জনপ্রিয় সংবাদ

নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি: বিএমইউজে

প্রকাশিত: ০৫:৫৭:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬