শনিবার, ২২ আগস্ট, ২০২৬ | ৬ ভাদ্র, ১৪৩৩ | ৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৮:২২

যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

কাল প্রকাশ
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:১৭
শেয়ার: mail
যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়–এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই সেই প্রজ্ঞাপন বাতিল করেছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ঢাকা বিশ্ববিদ্যালয়–এর মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমানকে বেরোবির উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

তবে কিছু সময় পরই শিক্ষা মন্ত্রণালয় থেকে আরেকটি প্রজ্ঞাপন জারি করে ওই নিয়োগাদেশ বাতিল করা হয়।

বেরোবির উপাচার্য নিয়োগসংক্রান্ত প্রজ্ঞাপন বাতিল করে জারি করা নতুন আদেশে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের ১৪ মে ২০২৬ তারিখের ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৬ এবং ৩৭.০০.০০০০.০৭৯.১১.১৮১.২২-২০৭ নম্বর স্মারকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর সম্পর্কিত আদেশসমূহ বাতিল করা হয়েছে।

তবে কী কারণে এই নিয়োগ বাতিল করা হয়েছে, সে বিষয়ে প্রজ্ঞাপনে কোনো কারণ উল্লেখ করা হয়নি।

kalprakash.com/SAS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ১৫ মে ২০২৬ | Globe kalprakash.com

যোগদানের আগেই বেরোবির নতুন উপাচার্যের নিয়োগ বাতিল

বিস্তারিত কমেন্টে