বাংলাদেশ ০৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
শিরোনামঃ
Logo বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান Logo নজরুল বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. মোহাম্মদ মোশাররফ হোসেন Logo কুবির নতুন উপাচার্য অধ্যাপক ড. শরীফুল করীম Logo আড়াই মাস পর খুলল হরমুজ প্রণালি, চীনের জাহাজগুলোকে সীমিত অনুমতি দিল ইরান Logo ট্রাম্প–শি জিনপিং বৈঠকে ইরান ইস্যুতে ঐকমত্য, হরমুজ প্রণালি নিয়ে বড় সিদ্ধান্ত Logo ঈদযাত্রায় ঝুঁকি এড়াতে বিআইডব্লিউটিএর ১৬ দফা নির্দেশনা Logo ঈদের ছুটি পাবেন না যারা, কোন কোন পেশা থাকছে আওতার বাইরে Logo শীর্ষ সন্ত্রাসী জাহিদুল ইসলাম গ্রেপ্তার, অস্ত্র-গোলাবারুদ ও মাদক জব্দ Logo বিশ্বকাপ ফাইনালে মুখোমুখি হতে পারেন মেসি-রোনালদো Logo ঈদুল আজহায় ৭ দিনের ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি

মানিপ্লান্টের পাতা হলুদ হচ্ছে? জেনে নিন কারণ ও সমাধান

ঘর সাজানোর জন্য মানিপ্লান্ট অনেকেরই প্রিয় একটি গাছ, কারণ এটি কম যত্নেই সহজে বেড়ে ওঠে। তবে অনেক সময় দেখা যায় গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। পুরনো পাতার ক্ষেত্রে এটি স্বাভাবিক হলেও ঘন ঘন হলে তা গাছের সমস্যার লক্ষণ। সাধারণত ভুল পরিচর্যা বা পুষ্টির অভাবেই এমনটা ঘটে।

মানিপ্লান্টে অতিরিক্ত পানি দেওয়া হলে সবচেয়ে বেশি সমস্যা দেখা দেয়। বেশি পানি দিলে গাছের শিকড় পচে যায় এবং পুষ্টি ও অক্সিজেন সঠিকভাবে গ্রহণ করতে পারে না, ফলে পাতা হলুদ হয়ে ঝরে পড়ে। তাই মাটি শুকিয়ে গেলে তবেই পানি দেওয়া উচিত। আবার গাছকে ভুল স্থানে রাখাও একটি বড় কারণ। সরাসরি কড়া রোদে রাখলে পাতা পুড়ে যেতে পারে, আর একেবারে আলো না পেলে গাছ দুর্বল হয়ে পড়ে। তাই সরাসরি রোদ পড়ে না এমন উজ্জ্বল স্থানে গাছ রাখা সবচেয়ে ভালো।

টব ছোট হয়ে গেলে শিকড় একে অপরের সঙ্গে জড়িয়ে যায়, এতে গাছ পর্যাপ্ত পুষ্টি পায় না। এমন অবস্থায় গাছকে বড় টবে নতুন মাটিতে স্থানান্তর করা প্রয়োজন। যারা পানিতে মানিপ্লান্ট রাখেন, তাদের ক্ষেত্রে নিয়মিত ৭–১০ দিন পরপর পানি পরিবর্তন করা জরুরি, না হলে ছত্রাক তৈরি হয়ে পাতার ক্ষতি করতে পারে।

এছাড়া দীর্ঘদিন একই মাটিতে রাখলে পুষ্টির ঘাটতি দেখা দেয়, বিশেষ করে নাইট্রোজেনের অভাবে পাতা হলুদ হয়ে যায়। তাই নিয়মিত সার প্রয়োগ করলে গাছ সুস্থ ও সবুজ থাকে। সঠিক যত্ন নিলেই মানিপ্লান্ট দীর্ঘদিন সুন্দরভাবে বেড়ে ওঠে।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

বেরোবির নতুন উপাচার্য ঢাবির মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. আনিসুর রহমান

মানিপ্লান্টের পাতা হলুদ হচ্ছে? জেনে নিন কারণ ও সমাধান

প্রকাশিত: ০৬:০৮:১৩ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬