বাংলাদেশ ১২:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতা ভারত কান্তের মৃত্যু, শোকের ছায়া তেলেগু চলচ্চিত্র জগতে

তেলেগু চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতা ও কনটেন্ট ক্রিয়েটর ভারত কান্ত এবং সিনেমাটোগ্রাফার জি সাই ত্রিলোক নিহত হয়েছেন।

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, রোববার রাতে হায়দরাবাদে এই দুর্ঘটনা ঘটে। নেল্লোর থেকে হায়দরাবাদে ফেরার পথে আউটার রিং রোডের এক্সিট নম্বর ১২–এর কাছে তাদের গাড়ি একটি কনটেইনার ট্রাকের সঙ্গে সংঘর্ষে পড়ে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনাটি আদিবাতলা থানার আওতাধীন এলাকায় ঘটেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এই মর্মান্তিক ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সহকর্মী, ভক্ত ও বিনোদন জগতের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। সাবেক বিগ বস তেলুগু প্রতিযোগী আশু রেড্ডি আবেগঘন বার্তায় জানান, ভারত কান্ত তার পরিবারের মতোই ছিলেন।

ভারত কান্ত তেলেগু বিনোদন জগতে অভিনেতা, নৃত্যশিল্পী ও ডিজিটাল কনটেন্ট নির্মাতা হিসেবে পরিচিত ছিলেন। গ্রামাম ও টেনান্ট সিনেমায় অভিনয়ের মাধ্যমে তিনি দর্শকদের মধ্যে জনপ্রিয়তা অর্জন করেন।

অন্যদিকে, জি সাই ত্রিলোক তেলেগু চলচ্চিত্রে একজন প্রতিশ্রুতিশীল সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করছিলেন।

kalprakash.com/SS
সোমবার, ১১ মে ২০২৬

জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

সড়ক দুর্ঘটনায় জনপ্রিয় অভিনেতা ভারত কান্তের মৃত্যু, শোকের ছায়া তেলেগু চলচ্চিত্র জগতে

প্রকাশিত: ০৩:২৪:৪৭ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬