মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ এরশাদ আলী রহমানকে ১১ দিনের জন্য বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে।
মনোবিজ্ঞান বিভাগের প্রধান মুনীরা পার্ভীন ছুটিতে থাকার কারণে রোববার (১০ মে) থেকে বৃহস্পতিবার (২১ মে) পর্যন্ত মোঃ এরশাদ আলী রহমানকে চলতি বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
বিভাগীয় প্রধান মুনীরা পারভীনের অনুপস্থিতিতে বিভাগের সকল ধরনের প্রশাসনিক ও একাডেমিক কাজ, কর্তব্য এবং যাবতীয় দায়িত্ব এরশাদ আলী রহমান পালন করবেন।
তিনি শিক্ষকতা ও বিভাগ পরিচালনায় অভিজ্ঞ বিধায় কলেজ কর্তৃপক্ষ তাকে এই দায়িত্ব অর্পণ করেছেন বলে জানা গেছে।
এছাড়াও ছুটিকালীন সময়ে বিভাগের ক্লাস, পরীক্ষা, শিক্ষার্থীদের বিভিন্ন বিষয় এবং প্রশাসনিক কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্যই তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শামীমা ইয়াসমিনের অনুমোদনক্রমে এ নিয়োগ দেওয়া হয়।
ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা ইয়াসমিন এই বিষয়ে বলেন, ১১ দিনের জন্য মনোবিজ্ঞান বিভাগের চলতি বিভাগীয় প্রধান করা হয়েছে এরশাদ আলী রহমানকে। আমরা আশা করছি, তিনি এ দায়িত্ব সঠিকভাবে পালন করবেন।
চলতি দায়িত্বপ্রাপ্ত এরশাদ আলী রহমান বলেন, আমি আসলে ভাবি নি এভাবে আমাকে বিভাগীয় প্রধানের দায়িত্ব দেয়া হবে। কিন্তু ম্যাম যেহেতু ছুটিতে তাই, কলেজ এবং বিভাগের স্বার্থে কাউকে না কাউকে এ দায়িত্ব দিতেই হতো। কর্তৃপক্ষকে ধন্যবাদ আমাকে যোগ্য মনে করার জন্য। এছাড়াও অন্যান্য যেকোনো সময় বিভাগের যেকোনো দায়িত্ব আমাকে দিলে আমি সবসময়ই তা অনেক গুরুত্ব সহকারে এবং খুশীমনে পালন করবো। আমি আসলে সবসময়ই সবাইকে নিয়ে ডিপার্টমেন্টের উন্নয়নে যেকোনো কাজ করতে চাই।
দায়িত্ব পাওয়ার পর শিক্ষার্থীদের উল্লাস ছিলো দেখার মতো।বিভাগের শিক্ষার্থীরা আনন্দ-উদ্দীপনায় মেতে ওঠে এবং তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। অনেক শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন বার্তা শেয়ার করেন।
মনোবিজ্ঞানের শিক্ষার্থী ফয়সাল হোসেন খান বলেন, স্যার আমাদের প্রিয় মানুষ, মুনিরা ম্যামও আমাদের প্রিয় মানুষ। এই বিভাগের সকল শিক্ষকই আমাদের প্রিয় মানুষ। হ্যা, স্যারকে আমরা একটু বেশিই ভালোবাসি, সেই ভালোবাসার বহিঃপ্রকাশ সবাই দেখেছেন। আমাদের বিভাগের প্রত্যেকটি শিক্ষার্থীর সাথে শিক্ষকদের সম্পর্ক, এই তেজগাঁও কলেজে ঈর্ষনীয়।
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি 























