বাংলাদেশ ১২:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
শিরোনামঃ
Logo মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার Logo ইউপি চেয়ারম্যানের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা স্থগিত, প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব Logo তালমা নদীতে বাঁধ নির্মাণে রাস্তা সংকোচন: মিথ্যা অভিযোগ ও অপপ্রচারের প্রতিবাদ Logo আ.লীগের ঝটিকা মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নওগাঁয় স্কুল ছুটির পর শ্রেণিকক্ষে প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোচিং বাণিজ্যের অভিযোগ Logo ইউএনওর বিরুদ্ধে ফেসবুক লাইভ, সেই নারীর বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা Logo মণিরামপুরে নজরুল বর্ষের উদ্বোধন Logo ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সিয়ামকে ফোনে প্রাণনাশের হুমকির অভিযোগ Logo চাটমোহরে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর কারাদণ্ড Logo পাবনায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে অনুদানের চেক বিতরণ

নতুন অ্যালবাম ‘মাওলা’ নিয়ে ঈদে ফিরছেন বালাম

দীর্ঘ এক যুগ পর পূর্ণাঙ্গ নতুন অ্যালবাম নিয়ে শ্রোতাদের সামনে ফিরেছেন জনপ্রিয় সংগীতশিল্পী বালাম। তাঁর নতুন অ্যালবামের নাম ‘মাওলা’। দীর্ঘদিন একক গান প্রকাশের পর এবার তিনি আবারও অ্যালবাম আকারে কাজ উপহার দিয়েছেন শ্রোতাদের।

চলতি বছরের ঈদুল ফিতরে অ্যালবামের চারটি গান প্রকাশ করা হয়েছে। তবে আসন্ন ঈদকে কেন্দ্র করে অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ ভিডিও আকারে প্রকাশের প্রস্তুতি চলছে।

গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। নেপালে এর মিউজিক ভিডিওর শুটিং হবে বলে জানা গেছে। ভিডিওটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।

বালাম জানান, তাঁর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বড় আয়োজনে ভিডিওটি প্রকাশ করা হবে। এটি তাঁর পঞ্চম একক অ্যালবাম, যেখানে মোট ছয়টি গান থাকছে। প্রতিটি গানই ভিন্ন ধাঁচের হলেও মূল আকর্ষণ থাকবে মেলোডি।

অ্যালবামটি সুফি ঘরানার সংগীতকে কেন্দ্র করে তৈরি করা হয়েছে, যা তাঁর সংগীতজীবনে নতুন অভিজ্ঞতা যোগ করেছে।

অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, দীর্ঘ বিরতির পর আবার সিরিয়াসভাবে গান করছি। সিঙ্গেল গান করেছি, কিন্তু পূর্ণাঙ্গ অ্যালবাম শিল্পীর বিভিন্ন রঙ একসঙ্গে প্রকাশ করতে পারে। ‘মাওলা’ অ্যালবামে সেই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। গান শুধু শোনার নয়, দেখারও বিষয়। তাই ঈদ উপহার হিসেবে ভিডিও আকারে গানটি প্রকাশ করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘মাওলা’ গানটি তাঁর জন্য বিশেষ, কারণ কভিড-পরবর্তী সময়ের অনুভূতি, মানুষের ভেতরের শূন্যতা ও পৃথিবীর অস্থিরতা থেকে এর ভাবনা এসেছে। এটি তাঁর প্রথম সুফি ধাঁচের গান বলেও জানান তিনি।

অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন বালাম নিজেই। ভিডিও নির্মাণেও থাকছে বিশেষ চমক।

বাংলা সংগীতে একসময় আলাদা ধারা তৈরি করা বালামের আগের অ্যালবামগুলো—‘বালাম’, ‘বালাম ২’, ‘বালাম ৩’ ও ‘ভুবন’—থেকে এক মুঠো রোদ্দুর, নেশা, একাকী মন, তোমার জন্যসহ একাধিক জনপ্রিয় গান এখনও শ্রোতাদের মধ্যে সমান জনপ্রিয়।

kalprakash.com/SS

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

মেস থেকে পাবিপ্রবির ছাত্রীর মরদেহ উদ্ধার

নতুন অ্যালবাম ‘মাওলা’ নিয়ে ঈদে ফিরছেন বালাম

প্রকাশিত: ০৪:১৭:০৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬