বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ৩:১৫:০৭
শিরোনাম
● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা ● রউয়া বিলে অক্ষত উদ্ধার হলো অজগর ● হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য আজ ● পূজায় কারা পাচ্ছেন ছুটি, কারা পাচ্ছেন না ● এডেন বিমানবন্দরের রানওয়ের কাছে ক্ষেপণাস্ত্র হামলা ● দুই দফা ইনজেকশনেও ব্যর্থ মৃত্যুদণ্ড, ছয় দিন পর কথা বলছেন ক্রিস্টা পাইক ● প্রধানমন্ত্রী স্বর্ণপদকে যবিপ্রবির ১৬ শিক্ষার্থীর গৌরবোজ্জ্বল সাফল্য ● প্রাথমিকে শিক্ষক পদে যোগ দেননি ১,৪৭১ জন, আসছে নতুন বিজ্ঞপ্তি ● স্বামী স্ত্রীকে দেনমোহর না দিলে ক্ষতিপূরণের বিষয়ে যে রায় দিলেন হাইকোর্ট ● রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে ফের কঠোর ডিএনসিসি ● দুর্গাপূজা সামনে রেখে রাণীশংকৈলে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

জ্যোতির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১০ মে, ২০২৬, ৩:৩৯
শেয়ার: mail
জ্যোতির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সহ-অধিনায়ক করা হয়েছে নাহিদা আক্তারকে।

রোববার ঘোষিত দলে সবশেষ শ্রীলঙ্কা সিরিজ থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা। নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তাজ নেহার।

আগামী ১২ মে থেকে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প। আর ১২ জুন ইংল্যান্ডের মাটিতে শুরু হবে ১২ দলের এই বৈশ্বিক আসর।

বিশ্বকাপে বাংলাদেশ পড়েছে কঠিন গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে জ্যোতির দলের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড।

১২ জুন উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড ও শ্রীলঙ্কা। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৪ জুন এজবাস্টনে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ১৭, ২০, ২৫ ও ২৮ জুন গ্রুপপর্বের বাকি ম্যাচগুলো খেলবে টাইগ্রেসরা।

বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড

নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), দিলারা আক্তার, সোবহানা মোস্তারি, ফাহিমা খাতুন, শারমিন আক্তার সুপ্তা, রিতু মনি, স্বর্ণা আক্তার, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা ইসলাম তৃষ্ণা, সুলতানা খাতুন, সানজিদা আক্তার মেঘলা, জুয়াইরিয়া ফেরদৌস ও তাজ নেহার।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১০ মে ২০২৬ | Globe kalprakash.com

জ্যোতির নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা বাংলাদেশের

বিস্তারিত কমেন্টে