বাংলাদেশ ০৮:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
শিরোনামঃ
Logo গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭ Logo অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান: শীর্ষ জুয়ারীসহ গ্রেফতার ১৫ Logo লামায় থামছেই না অবৈধ ইটভাটার কার্যক্রম, প্রশাসনের নীরব ভূমিকায় জনমনে ক্ষোভ Logo রাস্তার পাশে ছোট্ট কুটিরে বৃদ্ধ দম্পতির মানবেতর জীবন Logo তেজগাঁও কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষের ২০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল Logo গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকের নিরাপত্তা ও মালিকানার সংকট Logo নবনিযুক্ত কুবি উপাচার্যকে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের শুভেচ্ছা Logo নওগাঁ সদর উপজেলা কৃষকদলের কমিটি গঠন, আহ্বায়ক মামুন ও সদস্য সচিব সবুর Logo পাবিপ্রবির নতুন ভিসি ড. আবুল হাসনাত মোহা. শামীম Logo স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ, দম্পতির ওপর হামলা

নাটোরের নলডাঙ্গায় ভেজাল সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

নাটোরের নলডাঙ্গা উপজেলায় ভেজাল সার ও ভুয়া বালাইনাশকের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৩০ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিনজনকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার বিপ্রবেলঘরিয়া ইউনিয়নের মমিনপুর এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আল এমরান খান।

জানা যায়, উপজেলার বিপ্রবেলঘরিয়ার নশৎপুর এলাকায় ভেজাল সার সংরক্ষণের দায়ে মোঃ আরিফুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মমিনপুর এলাকায় ভেজাল সার মজুদ রাখার অভিযোগে

৩০ বস্তা সার জব্দ করা হয় এবং আল মামুনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় ভুয়া বালাইনাশক সংরক্ষণের দায়ে বুলবুল নামে আরও একজনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সবুজ আলী, নলডাঙ্গা থানার এসআই হেলাল উদ্দিনসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা।
জব্দকৃত সার নলডাঙ্গা থানা হেফাজতে রাখা হয়েছে বলে জানা গেছে।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

গাছের ডাল কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ৭

নাটোরের নলডাঙ্গায় ভেজাল সার জব্দ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রকাশিত: ০৬:৩৩:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬